বজ্রপাতের জেরে কাজাখস্তানে দাবানল, নিহত ১৪
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১২ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার এই দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা।
বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার বলেছে, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে।
তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মোট ১৪টি মৃতদেহ পাওয়া গেছে।’
এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)