বঙ্গোপসাগরে ডাকাতদের নিশানায় বিদেশি জাহাজ
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌসীমায় দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতির ঘটনা প্রায় শূন্যে নেমে এসেছিল। এ জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রশংসাও করেছিল দস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এ প্রশংসা বেশি দিন ধরে রাখা যায়নি। কারণ, জাহাজের মূল্যবান জিনিসপত্র চুরি-ডাকাতি করতে আবারও বিদেশি জাহাজ নিশানা করছে দুষ্কৃতকারীরা।
এশিয়ায় জাহাজে চুরি-ডাকাতি ও দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপের (দ্য রিজিওনাল কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেইনেস্ট শিপস ইন এশিয়া) প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ছয়টি জাহাজে হানা দিয়েছে দুষ্কৃতকারীরা। এর মধ্যে চারটি ঘটনায় দুষ্কৃতকারীরা জাহাজে উঠে মালামাল লুট করেছে। আর দুটি জাহাজে চুরি-ডাকাতির চেষ্টা করলেও সফল হয়নি। একটি ছাড়া সব কটি ঘটনা ঘটেছে বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দর নৌসীমায়। গত জুমুয়াবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।
রিক্যাপের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, গত এক দশকে সবচেয়ে বেশি চুরি-ডাকাতির ঘটনা বা ঘটনার চেষ্টা হয়েছে ২০১৪ সালে। ওই বছর জাহাজে ১৬টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। ২০১৯ ও ২০২১ সালে কোনো ঘটনা ঘটেনি। ২০২২ সালে বাংলাদেশের নৌসীমায় পাঁচটি ঘটনা ঘটেছে, যার মধ্যে চট্টগ্রামে তিনটি ঘটনা ঘটেছে। ২০২৩ সালে মাত্র একটি ঘটনা লিপিবদ্ধ করেছে রিক্যাপ।
জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দর নৌসীমায় যেগুলো ঘটছে, তা ছিঁচকে চুরির মতো ঘটনা। বন্দর নৌসীমা ২৪ ঘণ্টা তদারকি করা হয়। জাহাজে পাহারাদারও নিয়োগ দিচ্ছে শিপিং এজেন্ট। পাহারাদারদের গাফিলতির কারণে এমন কোনো ঘটনা ঘটছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)