মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টকনাফের নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নাফ নদী দিয়ে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ জেলেরা শাহপরীর দ্বীপের ছিদ্দিকের ট্রলার নিয়ে সাগরে গিয়েছিল। রোববারদুপুরে নাফ নদী দিয়ে ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মিয়ানমার নৌবাহিনী। এতে তারা গুলিবিদ্ধ হন।
ট্রলার মাঝি ইউসুফ বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগর থেকে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এসময় শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া অংশের মিয়ানমারের জলসীমানা দিয়ে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, আমরা নাফনদীর বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করেছিলাম। এরপরও তারা মানেনি।
ট্রলারের মালিক শাহ পরীর দ্বীপ মাঝেরপাড়ার বাসিন্দা ছিদ্দিক বলেন, এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি ১৮ এপ্রিল সকালে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশ জলসীমানায় মাছ ধরতে যায়। ট্রলারে জেলে ছিলেন ৯ জন। রোববার মাছ নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিল। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারটি বদরমোকাম চ্যানেল অতিক্রম করে নাফ নদীতে ঢোকার সময় মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ থেকে অসংখ্য গুলি ছোঁড়া হয়।
ট্রলারে মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, কোনো ধরনের সতর্ক সংকেত ছাড়াই মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। ফিশিং ট্রলার লক্ষ্য করে ১০-১৫ মিনিটে অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলি থেকে বাঁচতে ট্রলারের জেলেরা ভেতরে মাছ রাখার একটি কক্ষে আশ্রয় নেন। এরপরও দুইজন গুলিবিদ্ধ হন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সে খান থেকে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)