বঙ্গোপসাগরে ট্রলার উল্টে ৯ ভারতীয় জেলের মৃত্যুর শঙ্কা
আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার উল্টে ৯ ভারতীয় জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের মৎস বিভাগের পরিচালক বাগ জানিয়েছে, গত বুধবার ১৭ জেলে সুন্দরবন থেকে ট্রলারে করে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান।
এরমধ্যে গত শনিবার সকালে হঠাৎ করে তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। ওই সময় ট্রলারটির ডেকে আটজন ছিলো। বাকি ৯ জন পেছনের কেবিনে ঘুমাচ্ছিলো। ঝড়ের কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ে এক সময় ট্রলারটি উল্টে যায়।
যে আটজন ডেকে ছিলো তাদের পাশের আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। কিন্তু যারা কেবিনে ঘুমিয়ে ছিলো তাদের আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ এই ৯ জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।