চড়া সুদে বেপরোয়া ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার
চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে। শেষ ৬ মাসেই বেড়েছে ৪.৪ বিলিয়ন। ২০০৮-০৯ এ বৈদিশিক ঋণ ছিল মাত্র ২১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। যে কারণে সহজে ঋণ পেতে কঠিন শর্তে বেশি সুদে ঋণ নেয়া নেয়া হয়। শেষদিকে বাধ্য হয়েই ঋণ নিতে হয়েছে। যার ফলে ঋণের সাথে বেড়েছে ঝুঁকিও। যদিও বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণকে ঝুকিপূর্ণ মনে করে না।
মূলত, মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ঢাকার এলিভেটেড এক্সপ্রেসের মতো বেশকিছু উচ্চাভিলাষী মেগাপ্রকল্প বাস্তবায়নে বাছবিচার ছাড়াই বিদেশি উৎস ঋণ নেয় আওয়ামী লীগ সরকার। যে কারণ গত দেড় দশকে দ্রুত গতিতে বাড়ে বিদেশি ঋণের বোঝা।
ঋণের ক্ষেত্রে প্রকল্পের গ্রহণযোগ্যতা বিবেচনায় নেয় হয়নি। জাতীয় অর্থনীতিতে কতটা ভূমিকা রাখবে তাও আমলে নেয়নি শেখ হাসিনা সরকার। পাইপ লাইনে থাকা প্রকল্পে ঋণ নেয়ার আগে পুনবিবেচনার পরামর্শ অর্থনীতিবিদের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।