ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৩ শামসী সন , ২০ জুলাই, ২০২৫ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফ্রান্সের মার্সেই শহরের ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় ৫৯৩ একর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। গত জুমুয়াবার (১৮ জুলাই) থেকে পরিস্থিতি সামাল দিতে একাধিক হেলিকপ্টার এবং হাজার খানেক দমকলকর্মী নিয়ে মাঠে রয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক সপ্তাহ আগে, শহরের গা ঘেঁষে ভিন্ন একটি দাবানল ছড়িয়ে পড়ে। ওই সময় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।
দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে এখন পর্যন্ত দুই দমকলকর্মী আহতও হয়েছে।
আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক ও উদ্ধার কার্যক্রমের প্রধান কর্মকর্তা কর্নেল পিয়ের জানায়, ঘন উদ্ভিদে ঢাকা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিলো, যা আমাদের কাজকে বিশেষভাবে জটিল করে তুলেছিলো।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২০টি বাড়ি সরাসরি হুমকির মুখে ছিলো। তবে সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে স্পেনের কেন্দ্রীয় টলেডো প্রদেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া দাবানল তিন হাজার ২০০ হেক্টর বনভূমি পুড়িয়ে দেয়। এসময় মাদ্রিদের কেন্দ্র থেকেও ধোঁয়া দেখা যায়।
আঞ্চলিক জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, জুমুয়াবার সকালে দাবানল আক্রান্ত এলাকার চারপাশ ঘিরে ফেলা হলেও তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার পূর্বাভাসে পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
.......................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)