ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে -পুতুল
নাটোর সংবাদদাতা:
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নি¤œবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করে সর্বজনীন করা হবে।
গতকাল শনিবার নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দক্ষতার সঙ্গে কাজ করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক মতাবলম্বীর প্রভাব থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন। এ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীমুক্ত থাকবে। এ কার্যক্রমে সবার সহযোগিতা চাই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।