ঢাকায় আসছে মার্কিন দূত, জোর পাবে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর হবে। যেখানে রাজনৈতিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে এই সফরে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন।
তারা বলছেন, সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু- বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান নিয়েও আলোচনা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দিনের সফরে আগামী ৩ মার্চ ঢাকায় আসছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই সফরের উদ্দেশ্য হচ্ছে নতুন সরকারের সঙ্গে দেখা করা। সফরটি রাজনৈতিক। তবে আমাদের ধারণা, এখন যুক্তরাষ্ট্রের মূল ইস্যু একটাই; বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ সই হয়েছে, তার বাস্তবায়ন। ওই চুক্তির মধ্যে জ্বালানি কেনা, বোয়িং কেনা ও কৃষিজ পণ্যের এক্সেসসহ সবকিছুই আছে। এআরটি বাস্তবায়ন নিয়ে এই সফরে আলোচনা হতে পারে। তাদের মূল দৃষ্টি থাকবে যেন এআরটি বহাল থাকে।
বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার তার শেষ সময়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিতর্কিত চুক্তি সই করেছে। চুক্তি সইয়ের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে। এর জবাবে সে নতুন বৈশি^ক শুল্ক আরোপের নির্দেশ দিয়েছে- প্রথমে ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১৯ শতাংশ শুল্ক কমে ১০ শতাংশ হচ্ছে।
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে পুরো বিষয়টি আবারও নতুন মোড় নিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করতে হবে। কারণ চুক্তির কিছু ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী। তারা বলছে, মার্কিন সুপ্রিম কোর্টের রায়কে বাংলাদেশ কাজে লাগাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)