মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ফেলে দেয়া পশুর হাড়-শিংয়ে শত কোটি টাকার রপ্তানি বাণিজ্য

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, রাত ১০:৪৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:০৮
নিজস্ব প্রতিবেদক:
কুরবানির পশুর হাড়, শিং, নাড়িভুঁড়ি, চর্বি ইত্যাদি ফেলনা জিনিসই আজ রপ্তানিযোগ্য পণ্যে পরিণত হয়ে দেশের অর্থনীতিতে যোগ করছে শত কোটি টাকা।
তৈরি হচ্ছে সাবান, ক্যাপসুল, সিরামিক কাঁচামাল, মাছ ও পাখির খাদ্য, এমনকি বিদেশি রেস্তোরাঁয় জনপ্রিয় কিছু প্রিয় খাবার। এই অপ্রচলিত অথচ সম্ভাবনাময় খাতটি এখনো অনেকের অজানা থাকলেও বাস্তবতা বলছে সচেতনতার অভাবে আমরা আজও গরুর মাথার হাড় কিংবা অতিরিক্ত অনেক কিছুই নষ্ট করে ফেলছি, যেগুলোর কেজিপ্রতি মূল্য দাঁড়াতে পারে ২৫ টাকারও বেশি।
ঢাকার গাবতলী, ফার্মগেট, উত্তরা থেকে শুরু করে হাজারীবাগ, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী কিংবা কেরানীগঞ্জের অলিগলিতে কোরবানির পরে শুরু হয় পশুর হাড়-শিং সংগ্রহের উৎসব। পথশিশু থেকে মৌসুমি ব্যবসায়ী- সবাই ব্যস্ত থাকেন এই অস্থায়ী বাজারে। কেউ বিক্রি করছেন নাড়িভুঁড়ি, কেউ বা ব্যস্ত গরুর পাকস্থলী নিয়ে।
কাপ্তান বাজারের গোশত ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, কুরবানির সময় হাড়, নাড়ি, পাকস্থলী কেনা হয় ২৫-৪০ টাকা করে। মাথার হাড় কিনি ৭ থেকে ১০ টাকা কেজি। রান্না করা হাড়ের দাম আরও বেশি। পরে হাজারীবাগ বা কামরাঙ্গীরচরে বিক্রি করি।
হাজারীবাগ, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী, চিটাগাং রোড ও কেরানীগঞ্জে গড়ে উঠেছে অর্ধশতাধিক হাড় ভাঙার কারখানা। এসব কারখানায় হাড় ধুয়ে, শুকিয়ে গুঁড়া করে পাঠানো হয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, যারা এগুলো দিয়ে তৈরি করে ক্যাপসুলের কভার, কোলাজেন প্রোডাক্টস, ওষুধের কাঁচামাল। হাড়ের গুঁড়ো ‘নিটবন’ নামে পরিচিত যা পোলট্রি ফিড ও সার হিসেবেও ব্যবহৃত হয়।
হাজারীবাগের ব্যবসায়ী মনির হোসেন বলেন, প্রতি মাসে দেশে ৪০-৪৫ কোটি ক্যাপসুলের কভার লাগে। এ জন্য দরকার কয়েক শ’ টন পশুর হাড়। কেজি ১৫-২২ টাকায় হাড় কিনি, ২৫-৩০ টাকায় বিক্রি করি। বড় কোম্পানিগুলো সারা বছর আমার কাছ থেকে হাড় নেয়।
তিনি আরও জানান, পশুর নাড়ি দিয়ে তৈরি হয় অপারেশনের সেলাইয়ের সুতা, রক্ত দিয়ে পাখির খাদ্য, চর্বি দিয়ে সাবান, খুরা দিয়ে ভিডিও ক্লিপ। অ-কোষ দিয়ে জাপান, কোরিয়া, চীন, জার্মানিতে তৈরি হয় প্রিয় খাবার সুসেড রুল।
সৈয়দপুরের অ্যাগ্রো রিসোর্স কোম্পানি লিমিটেড গরু-মহিষের হাড়-শিং দিয়ে তৈরি করছে উন্নতমানের বোতাম। প্রতিষ্ঠানটি বছরে ১৮-২০ কোটি টাকার বোতাম রপ্তানি করছে জার্মানি, চীন ও স্পেনে। পোশাকসহ বিভিন্ন পণ্যে এই বোতামের ব্যবহার বাড়ছে।
কোম্পানির জিএম সোহরাব জামান বলেন, মাত্র ৩২ কোটি টাকার বিনিয়োগে আমরা বছরে ২০ কোটি টাকার রপ্তানি করছি। হাড়ের বোতাম দুনিয়াজুড়ে পরিবেশবান্ধব হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন গোশথ ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, দেশে পশুর হাড়, শিং, ভুঁড়ি, চর্বি সবই রপ্তানিযোগ্য। কিন্তু আমরা এখনো সচেতন না হওয়ায় অর্ধেকের বেশি বর্জ্য নষ্ট হয়ে যায়। একটা গোটা শৃঙ্খল দরকার, যেখানে এসব অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে সংগ্রহ, প্রক্রিয়াজাত ও রপ্তানি হবে।
জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ড. এস এম নজরুল ইসলাম বলেন, রক্ত, নাড়ি, চর্বি- সবকিছুর ব্যবহার সম্ভব। শুধু রক্ত শুকিয়ে দিলেই তা মুরগির খাবারে রূপান্তর করা যায়।
বাপা নেতা ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, হাড়ের গুঁড়া শুধু হাঁস-মুরগির খাদ্যই নয়, এটি জমিতে সার হিসেবেও দারুণ কার্যকর। আর নাড়িভুঁড়ির বর্জ্য মাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। এ খাতে নজর দিলে দেশ অর্থনীতিতে একটি নতুন দ্বার খুলতে পারে।
চট্টগ্রামের সীতাকু-ের‘কাসেম ব্রাদার্স রেন্ডারিং ফ্যাক্টরি’র ব্যবস্থাপক আমিনুল হক বলেন, ঈদের সময়ের হাড় থেকেই বছরে আমাদের ৬০ শতাংশ কাঁচামাল আসে। এসব হাড় থেকে আমরা তৈরি করি বোন মিল, ট্যালো, কোলাজেন ও জেলাটিন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) জানায়, দেশে বছরে প্রায় ৮০ হাজার টন হাড় পাওয়া যায়। যার অর্ধেকের বেশি এখন রপ্তানিযোগ্য। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার টন বোন মিল ও হাড়জাত পণ্য রপ্তানি হয়। এর বড় অংশ যায় চীন ও ভিয়েতনামে। এসব দেশে হাড় থেকে তৈরি হয় প্রাণিখাদ্য, জৈব সার, এমনকি হাই-এন্ড কসমেটিকস পণ্য।
পশুর হাড় থেকে যা তৈরি হয়: বোন মিল, যা পোলট্রি ও মাছের খাদ্য। ট্যালো, যা চর্বি থেকে তৈরি, সাবান ও প্রসাধনীতে ব্যবহার হয়। জেলাটিন ও কোলাজেন, যা ওষুধ ও ফার্মাসিউটিক্যালে বহুল ব্যবহৃত। ফসফেট ও ক্যালসিয়াম, এটি জৈব সার ও পশুখাদ্যের উপাদান।
এত বড় বাজার থাকা সত্তে¦ও এই খাতে নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা সরকারি তদারকি। হাড় সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সবই চলে ব্যক্তি বা গোষ্ঠীগত উদ্যোগে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মকর্তা জানান, গত বছর পরীক্ষামূলকভাবে আমরা গাবতলীতে হাড়-চর্বি আলাদা সংগ্রহের একটি উদ্যোগ নিই, যা ভালো সাড়া পেয়েছে। এবার আরও কয়েকটি এলাকায় বর্জ্য আলাদা সংগ্রহকারী দল গঠন করেছি।
তিনি জানান, ভবিষ্যতে হাড় ও চর্বি সংগ্রহকে একটি সিটি করপোরেশন-নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হবে এবং প্রক্রিয়াজাতকরণের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে