ফের সেনাশাসনের দিকে এগোচ্ছে পাকিস্তান?
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তবে কি আবারও সেনাশাসনের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান? দেশটিতে, সংবিধানের ২৭তম সংশোধনী ঘিরে উঠেছে এমন প্রশ্ন। যেখানে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে সেনাপ্রধানকে। বিশ্লেষকদের শঙ্কা, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বাড়বে আরও। বিশ্লেষকরা বলছে, এতে করে কার্যকারিতা হারাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো।
মূলত, বৈশ্বিক রাজনীতির অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এখন পরিচিত ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রতিরক্ষা ছাপিয়ে বিদেশ নীতিতেও যার রয়েছে বিস্তর প্রভাব। হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান-ট্রাম্পের একান্ত বৈঠকই এর উদাহরণ।
আলোচিত এই সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ছে সংবিধানের ২৭তম সংশোধনীতে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সংশোধনীর তকমা পেয়েছে এটি। যেখানে নতুন সৃষ্ট পদ প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পালন করবেন আসিম মুনির। যার অর্থ, তিন বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হবেন সেনাপ্রধান; আজীবন পাবেন দায়মুক্তি।
প্রতিরক্ষা প্রধানের বিশেষ এই ক্ষমতাবলে ভঙ্গুর গণতন্ত্র থেকে পুরোদস্তুর সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান, এমন মত বিশেষজ্ঞদের। তাদের দাবি, ধীরে ধীরে সামরিক শক্তির প্রভাব আরও বৃদ্ধি পাবে দেশটিতে।
দেশটির সাবেক প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিক (অব.)-এর মতে, বিমান ও নৌবাহিনীর ওপর কর্তৃত্বপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ করা প্রাতিষ্ঠানিক ভারসাম্যহীনতা আর সম্ভাব্য বিপর্যয় ছাড়া কিছু নয়। সংশোধনীটি প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির উপকারের জন্য তৈরি করা হয়েছে বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জয়েন্ট চিফদের নিরঙ্কুশ ক্ষমতা থাকে না। এভাবে সংবিধান সংশোধন করে সামরিক কর্মকর্তাদের আজীবন সুরক্ষা দেয়া বেসামরিক কর্তৃত্বের নীতিকেই নষ্ট করে দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কঙ্গোতে ইবোলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড সেন্টার এবং জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে -আইআরজিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র গরমের মধ্যেই ইউরোপজুড়ে গোশতখেকো ব্যাকটেরিয়ার বিস্তার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল দখলদার ইসরায়েল
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মরেও যেতে পারি, আমি ইরানের নাম্বার ওয়ান টার্গেট -ড্রাম্প
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন হতে যাচ্ছে জেদ্দা টাওয়ার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












