ফের গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, চলছে অভিযান
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরাইলি সন্ত্রাসী সেনা পলায়নের পর আবার বিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযানে নেমেছে তারা। বিরোধীদের সহযোগিতা করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদ- কার্যকর করেছে সশস্ত্র এই গোষ্ঠী।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক অভিযানের কারণে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টায় রাস্তায় নেমেছে হামাস। তাদের স্বাগত জানিয়েছে অনেক ফিলিস্তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজার উত্তরাঞ্চলে হামাসের সশস্ত্র পুলিশ আবার রাস্তায় পাহারা দিতে শুরু করেছে। গাজায় শৃঙ্খলা ভঙ্গ আর সহ্য করা হবে না বলে জানিয়েছে হামাস যোদ্ধারা। তারা বলছে, সশস্ত্র লুটেরা, মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কোনো ছাড় দেয়া হবে না।
দুই বছর ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল আক্রমণের পর এই গোষ্ঠীটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে নিজেদের পুনরুজ্জীবিত করছে তারা। হামাসের একটি নিরাপত্তা ইউনিট গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত আবাসনগুলো প্রবেশের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রাস্তা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার এবং ভাঙা পানির পাইপ মেরামত করতে তারা শত শত কর্মী মোতায়েন করেছে। হামাস বলছে, সাহায্য সরবরাহ নির্বঘœ করতে রাস্তা পরিষ্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)