ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি বেড়েছে ৩ শতাংশ
দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২.৭৭ শতাংশ বেশি। যদিও চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে গত ফেব্রুয়ারিতে।
পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান গত মঙ্গলবার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তাতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে তিন হাজার ২৯৪ কোটি ডলারের পণ্য।
গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৯৮০ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০.৫৩ শতাংশ।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ফেব্রুয়ারিতে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমে গেছে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে দুই হাজার ৬৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬৪ শতাংশ বেশি। শুধু ফেব্রুয়ারিতে ৩২৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারি তুলনায় ১.৬৬ শতাংশ বেশি। ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, এ সময় দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক থেকে আয় এসেছে ৩২৪ কোটি ৪৪ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১.৬৬ শতাংশ। এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১৯ কোটি ডলার। নিটপণ্য রপ্তানি থেকে এ সময় ১৫৯ কোটি ২৭ লাখ ডলার আয় এসেছে। এ সময় প্রবৃদ্ধি হয়েছে ৩.৭৭ শতাংশ।
ওভেন পোশাক রপ্তানি এ সময় কিছুটা কমেছে। এ খাত থেকে আয় এসেছে ১৫৯ কোটি ৮৬ লাখ ডলার। এর আগের বছরের একই সময়ের চেয়ে আয় কম হয়েছে ০.৪৪ শতাংশ। এর আগের বছর এই খাতের আয় ছিল ১৫৯ কোটি ১৬ লাখ ডলার।
কৃষিপণ্য রপ্তানি হয়েছে ৭ শতাংশ। ছয় কোটি ৮৬ লাখ ডলার আয় এসেছে। এর আগের বছর ছিল ছয় কোটি ৪১ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যে প্রবুদ্ধি হয়েছে ৩৪.৩৭ শতাংশ। এ সময় আয় হয়েছে আট কোটি ৮৪ লাখ ডলার। এর আগের বছর একই সময়ে আয় ছিল সাত কোটি ৯২ লাখ ডলার। হিমায়িত ও জীবন্ত মাছ ২৬.৬৬ শতাংশ। এ সময় আয় হয়েছে তিন কোটি ২৬ লাখ ডলার। এর আগের বছর একই সময়ে আয় ছিল দুই কোটি ৫৭ লাখ ডলার। প্লাস্টিক পণ্যে প্রবৃদ্ধি ৭.৯৫ শতাংশ। এ সময় আয় হয়েছে দুই কোটি ১৮ লাখ ডলার। আগের বছর ছিল দুই কোটি ডলার। অর্থাৎ আয় বেড়েছে ১৮ লাখ ডলার।
এ সময় রপ্তানি আয় কমেছে পাট ও পাটজাত পণ্য ১১.৩৯ শতাংশ। আয় হয়েছে ছয় কোটি ৩৫ লাখ ডলার। এর আগের বছর এই আয় ছিল সাত কোটি ১৪ লাখ ডলার। হালকা প্রকৌশল যন্ত্রপাতি কমেছে ১.৫৬ শতাংশ। হোম টেক্সটাইলে কম হয়েছে ০.২৩ শতাংশ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।