ফেনীতে বেড়েছে পেয়ারার বাণিজ্যিক আবাদ
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
চাষ পদ্ধতির উন্নয়ন ও ফলনের লাভজনকতার কারণে ফেনীতে দিন দিন বাড়ছে পেয়ারার বাণিজ্যিক আবাদ। সুস্বাদু ও পুষ্টিকর এই ফল এখন অনাবাদি ও এক ফসলি জমিতে কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনছে।
কৃষি বিভাগও বলছে, এ অঞ্চলের মাটি ফলটির চাষাবাদের জন্য উপযোগী।
ফেনী শহরতলির কালিদাস পাহালিয়া নদীর তীরে বিস্তীর্ণ সবুজে গড়ে উঠেছে ‘পাহালিয়া এগ্রোর পেয়ারা বাগান। ৭ একর জমিতে রোপণ করা হয়েছে ৪ হাজার ২০০টি উন্নত জাতের পেয়ারা গাছ। ফলনও আসছে আশানুরূপ।
বাগান কর্তৃপক্ষ জানায়, প্রতি গাছ থেকে বছরে ৭০ থেকে ৮০ কেজি পেয়ারা উৎপাদিত হয়। সে হিসেবে এই বাগান থেকে বছরে প্রায় ২৯৪ টন পেয়ারা পাওয়া যায়।
বর্তমান বাজারদরে প্রতি কেজি ৫০ টাকা হিসেবে এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা। খরচ বাদ দিয়েও বছরে ১ কোটির বেশি টাকা লাভ হিসেবে থাকছে কৃষকের খাতায়।
ফেনী সদরের কালিদহ এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব বলেন, উন্নত জাতের এসব পেয়ারা বারোমাসি এবং ভালো ফলন দেয়। ফলে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন সবুজ ও পুষ্টিসমৃদ্ধ এই ফলটির আবাদে।
ফেনীর সীমান্তবর্তী ধর্মপুরের ‘জান্নাত এগ্রোতেও এমন সম্ভাবনার চিত্র দেখা গেছে। সেখানে ৩ একর জমিতে ৭৫০টির বেশি গাছে পেয়ারা ফলছে। বছরে গড় আয় প্রায় ১২ লাখ টাকা।
বাগানিরা বলছেন, সম্ভাবনা এতটাই বেশি যে বাগান সম্প্রসারণের পরিকল্পনাও নিচ্ছেন তারা। তাজা ফল কিনতে অনেকেই সরাসরি বাগানে চলে আসছেন।
বাগানি মোহাম্মদ ইউসুফ বলেন, চারা লাগানোর পর প্রতি বছর নির্দিষ্ট সময়ে গাছের চারপাশের আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করতে হয়। ফল মার্বেলের মতো হলে ব্যাগিং করতে হয়। সঠিক পরিচর্যা করলে ফলনও ভালো হয়।
ফেনী শহরের বাসিন্দা আফসার উদ্দিন বলেন, বাগানের পেয়ারা বাজারের পেয়ারার চেয়ে অনেক ভালো। তাই বাগান থেকেই পেয়ারা কিনতে এসেছি।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, ফেনীর মাটি পেয়ারার জন্য অত্যন্ত উপযোগী। আগে মিশ্র ফলবাগানে দু-একটি পেয়ারা গাছ দেখা গেলেও এখন বাণিজ্যিকভাবে আলাদা বাগান গড়ে তোলা হচ্ছে।
সারা জেলায় বর্তমানে ১৮০ হেক্টর জমিতে পেয়ারার চাষ হচ্ছে। বছরে উৎপাদন প্রায় ১৮০০ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)