দেশে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, এক মাসে ২০ শতাংশ বৃদ্ধি
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এক মাস আগে, অর্থাৎ গত আগস্ট মাসে এক ভরি স্বর্ণের যে মূল্য ছিল, এখন তার থেকে প্রায় ৩৫ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ৩০ আগস্ট ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দর ছিল ১৪ হাজার ৯৪৫ টাকা, যা সবশেষ বুধবার বেড়ে হয়েছে ১৭ হাজার ৯২৭ টাকা।
অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি গ্রামে ২ হাজার ৯৮২ টাকা বা ১৯.৯৫ শতাংশ দাম বেড়েছে এবং এক ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৩৪ হাজার ৭৮২ টাকা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশে সার্বিকভাবে স্বর্ণ কেনা-বেচা ৪০ থেকে ৪৫ শতাংশের মতো কমে গেছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও স্বর্ণ ধরে রাখতে তাদের দাম বাড়াতে হয়েছে, অন্যথায় চোরাই পথে সব স্বর্ণ দেশের বাইরে চলে যাবে। ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময়ে সোনাকে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে দেখা হয়। এ বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, যেখানে ২০২৪ সালে তা ছিল ২৭ শতাংশ।
বাংলাদেশে স্বর্ণের দর ঠিক করে দেওয়া একমাত্র সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর দর নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেছেন, স্বর্ণের দরে আমাদের হাত নেই। আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদেরও বাড়াতে হবে। কারণ হল, এটা না বাড়ালে স্বর্ণ তো দেশে থাকবে না। সব চলে যাবে।
রাজধানীর বায়তুল মোকাররম রিয়া জুয়েলার্সের বিক্রয়কর্মী নূরে বুলবুল রনি জানান, সার্বিকভাবে মানুষের আসা কমেছে এবং এখন বেশিরভাগই পুরোনো স্বর্ণের সঙ্গে কিছু অর্থ যোগ করে নতুন গয়না গড়িয়ে নিতে আসছেন। আমিন জুয়েলার্সের ব্যবস্থাপক বকুল দেবনাথ বলেন, ক্রেতা আমার কমে গেছে ৩০ শতাংশের মতো। এভাবে দাম বাড়তে থাকলে মধ্যবিত্তরা তো কখনোই সোনার জিনিস কিনতে পারবে না।
মোনা জুয়েলার্সের বিক্রয়কর্মী মাহফুজুর রহমান জানান, দাম বাড়ার কারণে এখন দোকান বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে, কারণ মানুষ চার আনার একটি দুল বা আংটি কেনার জন্যও আগের মতো আসছে না।
গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী জাহিদুর রহমান বলেন, দাম বেড়ে যাওয়ায় মানুষ এখন নতুন গয়না কম কিনছে এবং পুরনো গয়না বিক্রি কমে গেছে, কারণ দিন গেলেই দাম বাড়ছে। তিনি আরও বলেন, এখন স্বর্ণের সরবরাহ কমে গেছে। নতুন স্বর্ণের বার আগের মত পাচ্ছি না। দোকান খালি হচ্ছে বেশি, ঢুকছে কম।
ঢাকার বাইরেও ক্রেতা প্রায় ৪০ শতাংশের মতো কমেছে বলে মাসুদুর রহমান ধারণা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












