ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করছে জার্মানি
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ও পশ্চিম তীরে বেশ কয়েক প্লাটুন পুলিশ বাহিনী পাঠিয়েছে জার্মানি। জানতে চাইলে কারণ হিসেবে বলা হচ্ছে- পুলিশের এই বাহিনীর সকলেই নিরস্ত্র এবং তাদের প্রধান কাজ হলো ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও কার্যকর করে তোলা।
গত বুধবার জার্মানির বার্তাসংস্থা জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার। সে বলেছে, “মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য একটি কার্যকর এবং দক্ষ পুলিশ বাহিনী থাকা অপরিহার্য। তাই আমরা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম- তথা ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য পুলিশ কর্মকর্তাদের পাঠিয়েছি। ”
ফিলিস্তিনের পুলিশ বাহিনীর পুনর্গঠন ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ জার্মানির পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে হবে বলেও জানিয়েছে সে।
সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছে, প্রায় দু’সপ্তাহ আগে জার্মানির ফেডারেল বা কেন্দ্রীয় পুলিশ একটি টিম ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর এলাকায় পৌঁছেছে। এই টিমের নেতৃত্বে আছে চার জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
সরকারি সূত্রের বরাত দিয়ে ডিপিএ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের শুরুর দিকে গাজার সীমান্ত শহর রাফায় সেনাবাহিনীর একটি টিম পাঠিয়েছিলো ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এই সৈন্যদলের প্রধান কাজ ছিলো রাফার সীমান্ত ক্রসিং অঞ্চলে হানাহানি বন্ধ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)