ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আজ শনিবার জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিষ্টানদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘যদি একই কাজ ইহুদির বিরুদ্ধে ঘটত, তাহলে সেই আচরণকে আমাদের ইহুদি–বিদ্বেষী (অ্যান্ট সেমিটিজম) বলে বর্ণনা করতে আমাদের কোনো সমস্যা হবে না। ’
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি–বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ দূত ডেবোরাহ লিপস্ট্যাড এসব কথা বলেছে। এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছে সে।
গির্জা বা খ্রিষ্টান পুরোহিতদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের ঘটনা অবশ্য নতুন নয়। ফিলিস্তিনের সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত বিশ্বাসীদের অপমান করার একটি নিয়মিত কৌশল হয়ে উঠেছে এটি। সাম্প্রতিক বছরগুলোতে সেই কৌশল মুসলিমদের ওপর প্রয়োগ করছে ইসরায়েলের আশকেনাজি ইহুদিরা (কট্টরপন্থী ইহুদি)।
এদিকে জেরুজালেমে খ্রিষ্টানদের ওপর থুতু ফেলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও নিন্দা জানিয়েছে। শনিবার তাদের সঙ্গে যোগ দিলেন মার্কিন বিশেষ দূত ডেবোরা লিপস্ট্যাড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গত সপ্তাহের শুরুতে যখন কয়েক হাজার ইহুদি সুকোতের (ইহুদি ধর্মীয় উৎসব) ছুটিতে ওল্ড সিটির চারপাশে উৎসবে জড়ো হচ্ছিল, তখন খ্রিষ্টানদের একটি দলকে একটি বড় ক্রুশ বহন করে গির্জা থেকে বের হতে দেখা যায়। একই সময়ে শত শত ইহুদির একটি শোভাযাত্রা ওল্ড সিটির দেয়ালের চারপাশে জড়ো হয়। ইহুদিরা খ্রিষ্টানদের লক্ষ্য করে তখন থুতু ফেলতে শুরু করে।
ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও অবশ্য এসব কর্মকা-ের নিন্দা জানিয়েছে এবং এর সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার ইংরেজি এবং হিব্রু ভাষায় নিন্দার বিবৃতি প্রকাশ করেছে।
গত বুধবার ইসরায়েল পুলিশ জেরুজালেমের খ্রিষ্টান সম্প্রদায় এবং গির্জায় থুতু ফেলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












