ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ইতালিতে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতিবাদে ইতালিতে দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়েছে। এর জেরে জেনোয়া এবং লিভোর্নো বন্দরের শ্রমিকরা বন্দর অবরুদ্ধ করে রেখেছে।
বিভিন্ন ইউনিয়ন এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে স্কুল বন্ধ রয়েছে এবং গণপরিবহন ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
ইতালি সরকারের ওপর চাপ বাড়ছে যাতে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সম্প্রতি যুক্তরাজ্যসহ অন্তত ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে; যা ইতালির মতো পশ্চিমা দেশগুলোর ওপর একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য চাপ তৈরি করেছে।
ইতালিতে বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ সেøাগান দিচ্ছে এবং গাজায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান যুদ্ধের কঠোর সমালোচনা করছে।
এই বিক্ষোভ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সন্ত্রাসী ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে এবং যুদ্ধ বন্ধে ভূমিকা রাখে। একই সাথে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ও রাষ্ট্র হিসেবে ইতালির স্বীকৃতির দাবিও জোরালো হচ্ছে। তথ্যসূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।