ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিপাইনের মায়োন আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে ছড়িয়ে পড়া ছাই, পাথর ও কাচের মতো পদার্থ এক কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। এতে করে ৮৭টি গ্রামের প্রায় এক লাখ বিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি)।
সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১,৪৩৮টি পরিবার বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছে। এছাড়া ২৬টি পরিবারকে আশ্রয়কেন্দ্রের বাইরে সহায়তা দেওয়া হয়েছে। ওসিডি আরও জানিয়েছে, দেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি থেকে বের হওয়া গরম ছাই ও পাথরের কারণে একটি শহর ও দুটি ছোট শহর ছাইয়ে ঢেকে গেছে।
জানুয়ারির পর গত শনিবার সবচেয়ে মারাত্মক অগ্ন্যুৎপাতটি প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এতে প্রচুর পাথর, ছাই ও কাচের মতো পদার্থ এক কিলোমিটার উঁচুতে উঠে গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। প্রায় তিন ইঞ্চি পর্যন্ত বাড়ির ছাদ, রাস্তা ও যানবাহন ছাইয়ের স্তরে ঢেকে যায়।
অগ্ন্যুৎপাতে ছড়িয়ে পড়া ছাই পরিষ্কারে কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দা ও সরকারি সংস্থাগুলো।
ঘটনার দুই দিন পর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আগ্নেয়গিরির ছয় কিলোমিটারের মধ্যে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত, সেখানে বাসিন্দারা ফিরতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সূত্র: খালিজ টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি -ট্রাম্প
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ সচল করেছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ তারিখের সেই অভিযানে এভাবেই দখলদারদের বেড়া গুঁড়িয়ে দেন বীর যোদ্ধারা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)