ফারাক্কার প্রভাবে জৌলুস হারিয়ে অচেনা রূপে পদ্মা
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
এখন পদ্মার বুকজুড়ে চারদিকে শুধু বালু আর বালু। ফলে অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রাও। পদ্মা দেখে মনে হয় এটি এখন মরুময় দেশের কোনো একটি অঞ্চল।
গবেষকরা বলছেন, বর্তমানে রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ১২৫ ফুট নিচে অবস্থান করছে। বিভিন্ন এলাকায় গভীর নলকূপে পানি উঠছে না। রাজশাহী এবং এর পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানি শূন্যতায় চৌচির হয়ে পড়েছে খাল, বিল এবং পুকুর। খাওয়ার পানির পাশাপাশি কৃষি জমিতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এছাড়া পদ্মার পানির অভাবে দেশের বৃহত্তম গঙ্গা কপোতক্ষ সেচ প্রকল্পসহ পশ্চিমাঞ্চলের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে পড়েছে।
গবেষক দলটিতে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামস মুহা. গালিব। তিনি বলেন, পদ্মার আয়তন অর্ধেক কমে গেছে। এর ফলে পদ্মার জীববৈচিত্রে বিরূপ প্রভাব পড়েছে। অঞ্চলের জীবনযাত্রাকে প্রভাবিত হয়েছে। পদ্মায় এখন আর তেমন ইলিশ পাওয়া যায় না। যদিও ফারাক্কা চালুর আগে পদ্মায় ইলিশসহ সব প্রজাতির মাছ সুলভ ছিল। পদ্মা অববাহিকতার হাজার হাজার জেলে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করতেন। এখন পদ্মায় মাছ না পাওয়ায় গত পাঁচ দশকে জেলেদের চার ভাগের তিন ভাগই পুরনো পেশা ত্যাগ করেছেন।
এদিকে ফারাক্কার কারণে বর্ষাকালেও ভাটিতে পদ্মা অববাহিকতায় অকাল বণ্যা ও নদী ভাঙন বেড়েছে জানিয়ে পদ্মা তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু বলেন, ফারাক্কায় সারাবছর পানি আটকে রাখা হলেও বর্ষা মৌসুমে হঠাৎ করেই গেট খুলে দেওয়া হয়। তখন ভাটিতে বাংলাদেশের গ্রামজনপদগুলিতে আকস্মিক বন্যার কারণ ঘটে। এতে ফসলহানি ছাড়াও ব্যাপক নদী ভাঙন শুরু হয়। নদী ভাঙনের কারণে ফারাক্কার নিকটবর্তী চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলার ছয়টি ইউনিয়নের মানচিত্র বদলে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)