বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারককে ঢাকা আইনজীবী সমিতির চিঠি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধান বিচারকর কাছে আবেদন জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব হাসান বলেন, গত বুধবার আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অযাচিত ও অশ্লীল বক্তব্য এবং অসত্য অপপ্রচার অনতিবিলম্বে প্রত্যাহার করাসহ বিচারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ আবেদন করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।