রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ফরেনসিক অডিটে উঠে এল ৬ ইসলামি ব্যাংকের লুকানো মন্দ ঋণের তথ্য

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, রাত ১:০৫
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা সম্পদমান পর্যালোচনায় দেখা গেছে বাংলাদেশের ছয়টি শরিয়াহ-ভিত্তিক ব্যাংক চরম আর্থিক সংকটে রয়েছে। তাদের অনাদায়ী ঋণ (এনপিএল) আগের ঘোষিত তথ্যের চেয়ে চারগুণ বেশি।
এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এই পর্যালোচনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে।
ফরেনসিক অডিটে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যে চিত্র পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংকের সরকারি রেকর্ডের তুলনায় একেবারেই ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছয়টি ব্যাংকের সম্মিলিত অনাদায়ি ঋণ (এনপিএল) ৩৫ হাজার ৪৪ কোটি টাকা বলা হলেও, আন্তর্জাতিক অডিটরদের মূল্যায়নে সেই অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯৫ কোটি টাকায়।
এই ব্যবধান তিনটি ব্যাংকের ক্ষেত্রে আরও স্পষ্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনাদায়ি ঋণের হার তাদের ঘোষিত ২১.৪৮ শতাংশের বদলে ৯৬.৩৭ শতাংশ পাওয়া গেছে। ইউনিয়ন ব্যাংকের হার ৪৪ শতাংশের স্থলে ৯৭.৮০ শতাংশ, আর গ্লোবাল ইসলামী ব্যাংকের হার ২৭ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশে পৌঁছেছে।
ফরেনসিক পর্যালোচনায় মূলধন ঘাটতির গুরুতর চিত্রও উঠে এসেছে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন (সঞ্চিতি) ঘাটতি পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৬৭২ কোটি টাকা।
এমন উদ্বেগজনক তথ্য প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রণীত 'ব্যাংক রেজ্যুলুশন অর্ডিন্যান্স ২০২৫'-এর অধীনে, সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা অবসায়নে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা সম্প্রসারিত হয়েছে। এই আইনের আওতায় ছয়টির মধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত (মার্জার) করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বিদেশি বিনিয়োগ থাকার কারণে আইসিবি ইসলামী ব্যাংককে মার্জারের পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।
একিউআর প্রতিবেদন অনুসারে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ব্যাংক আমানত ১ লাখ ৬০ হাজার ৩০ কোটি টাকার বিপরীতে ১ লাখ ৯৩ হাজার ৫৩৭ কোটি টাকার বিনিয়োগ বা ঋণ রেখেছিল। এই পরিসংখ্যান ব্যাংকগুলোর ব্যালান্স শিটে গুরুতর চাপের ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন, 'আগের সরকার আমলে এসব ব্যাংক বছরের পর বছর কেন্দ্রীয় ব্যাংককে ভুয়া ও মনগড়া তথ্য দিয়েছে।'
ইসলামী ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশে একিউআর ছিল অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপÍমন্তব্য করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। তিনি বলেন, 'এতে বোঝা যাবে ব্যাংকগুলো স্বাধীনভাবে টিকে থাকতে পারবে কি না, নাকি সরকারকে পুঁজি সহায়তা দিয়ে সাময়িকভাবে দায়িত্ব নিয়ে পরে সেগুলোকে বেসরকারি মালিকানা বা অন্য বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করতে হবে।'
তিনি ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে কঠোরভাবে ঋণ আদায় এবং ভবিষ্যৎ সংকট ঠেকাতে আরও শক্তিশালী তদারকি ব্যবস্থার ওপর জোর দেন। 'এ ধরনের অনিয়ম ভবিষ্যতে রোধে কঠোর নজরদারি প্রয়োজন,' বলেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২২ ঘণ্টা আগে