পোশাক রপ্তানি:
প্রতিযোগিতায় ভিয়েতনামের ধারেকাছেও নেই বাংলাদেশ
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম সবদিক থেকেই বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। রপ্তানির পরিমাণ, ইউনিট মূল্য এবং বাজারমূল্য- সব দিকেই ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে, যা বাংলাদেশের জন্য বড় একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এই পাঁচ মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৩.৫৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যেখানে ভিয়েতনামের রপ্তানি প্রায় দ্বিগুণ, আনুমানিক ৬.৯৪ বিলিয়ন ডলার।
এ পাঁচ মাসের তথ্য ঘেঁটে দেখা যায়, এ সময়ে প্রবৃদ্ধির হারে বাংলাদেশ (২১.৬০ শতাংশ) ভিয়েতনামের (১৬.৩৩ শতাংশ) চেয়ে সামান্য এগিয়ে থাকলেও মোট বাজারমূল্যে ভিয়েতনাম বাংলাদেশের অনেক ঊর্ধ্বে অবস্থান করছে।
পোশাকের পরিমাণ হিসাবে ভিয়েতনামের চেয়ে এগিয়ে বাংলাদেশ : যেখানে বাংলাদেশ ২১.০৩ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে, সেখানে ভিয়েতনাম দেখিয়েছে ১২.৪৩ শতাংশ। তবে পাকিস্তান, কম্বোডিয়া এবং চীনসহ অনেক দেশই ইউনিট মূল্য হ্রাসের সম্মুখীন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মূল্যের এই স্থবিরতা উচ্চ ব্যয়, মজুরি বৃদ্ধি ও কাঁচামালের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে উৎপাদনকারী দেশগুলোর জন্য ঝুঁকির বার্তা দেয়।
২০১০-এর দশকের শুরুতে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়। সস্তা শ্রম, বড় উৎপাদন সক্ষমতা এবং ইউরোপ-আমেরিকার শুল্ক সুবিধা কাজে লাগিয়ে দ্রুতই দেশটি চীনের পর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়। তবে ২০১৯-২০ সাল থেকেই ধীরে ধীরে ভিয়েতনাম এগিয়ে যেতে শুরু করে, বিশেষত যুক্তরাষ্ট্রের বাজারে।
২০২০ সালে, যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রপ্তানি বাংলাদেশকে প্রথমবারের মতো ছাপিয়ে যায়। ওই বছর যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম রপ্তানি করে ১২.৭ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৭.৯ বিলিয়ন। বাংলাদেশের পোশাকের তুলনায় ভিয়েতনাম এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণও ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) সুবিধা, সরবরাহ চেইন ব্যবস্থাপনায় দ্রুততা ও স্থিতিশীলতা, টেকসই এবং ব্র্যান্ডনির্ভর পণ্যের সরবরাহ। বাংলাদেশের প্রতিযোগী দেশটি এসব ক্ষেত্রে এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।
বাংলাদেশ রপ্তানির পরিমাণ ও ইউনিটের দিক থেকে ভিয়েতনামের চেয়ে এগিয়ে। কিন্তু প্রতি ইউনিট পোশাকের দামে বাংলাদেশ অনেকটাই স্থির রয়েছে, মাত্র ০.৪৭ শতাংশ বেড়েছে, কার্যত মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ। অন্যদিকে, ভিয়েতনাম একাই ৩.৪৭ শতাংশ ইউনিট মূল্য বাড়াতে সক্ষম হয়েছে, যা তাদের পণ্যের উচ্চ মান, ব্র্যান্ড-নির্ভরতা এবং ক্রেতার আস্থার ইঙ্গিত দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












