ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না বলে সংসদে বলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমানের এমন বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।
হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামাত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’
ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।
তিনি বিরোধী দলীয় নেতারও সমালোচনা করেন। বলেন, জামাত আমির আমার চেয়ে ১০ বছরের ছোট। তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি নাকি শহীদ পরিবারের সন্তান।এরপরই উত্তপ্ত হয়ে উঠে সংসদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন, পতনে অধিকাংশ প্রতিষ্ঠান
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য পাচার, রোহিঙ্গা যুবকের কোটি টাকার লেনদেন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরও কমলো সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা কম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর মোহাম্মদপুরে ১৬ গ্যাং, শতাধিক সদস্য
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ লিটারে কম ৩৩০ মি.লি., ফিলিং স্টেশনকে জরিমানা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্য খাতে বড় সংকট সম্পদের অব্যবস্থাপনা -প্রতিমন্ত্রী
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে -ফখরুল
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)