ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
প্রধান বিচারকের বাসভবনে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
তার জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিচারক সেলিম ও বিচারক শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে, ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারকর বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।