ইতিহাস
ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র কুরআন শরীফ গবেষণা
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
পবিত্র ছফর মুবারকে পবিত্র হুজরা শরীফ মুবারক উনার অভ্যন্তরে কিংবা বাইরে সব জায়গাতেই তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে থাকতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোনো মজলিস মুবারকে তাশরীফ মুবারক নিলে উনার মহাপবিত্র নালাঈন শরীফ মুবারক ধারণ করার সৌভাগ্য উনারই হতো। পবিত্র নছীহত মুবারক করার সময় মহাসম্মানিত লাঠি মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকেই থাকতো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো একা বের হলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অস্ত্রসাজে সজ্জিত হয়ে উনার সাথে বের হতেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক এবং তা’লীম মুবারকে তিনি হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্র কুরআন শরীফ গবেষক। মহাসম্মানিত জিন্দেগী মুবারক উনার বেশিরভাগ সময়ই তিনি ব্যয় করেছেন পবিত্র কুরআন শরীফ গবেষণায়। সুবহানাল্লাহ!
কোনো মাধ্যম ব্যতিত তিনি সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তা’লীম মুবারক নিতেন। তিনি তা’লীম মুবারকে পবিত্র আয়াত শরীফ সমূহ মুখস্ত করতেন এবং এরপর তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে শোনাতেন। সুবহানাল্লাহ!
তিনি পবিত্র কুরআন শরীফ উনার গবেষণায় কতটা গরক্ব ছিলেন তা উনারই একটি পবিত্র ক্বওল শরীফ থেকে বোঝা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, “যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই উনার কসম! মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারকে এমন কোনো সূরা শরীফ নেই যা নাযিল হওয়ার জায়গার ব্যাপারে আমি জানি না। এরূপ কোনো আয়াত শরীফ নেই যার নাযিল হওয়ার স্পষ্ট কারণ আমার অজানা। যদি আমি এমন কোনো লোককে জানতাম যিনি আমার তুলনায় অধিক পবিত্র কুরআন শরীফ জানেন এবং উনার কাছে উট যেতে পারে তাহলে আমি উনার কাছে যাওয়ার জন্য উটে আরোহণ করতাম। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, হাদীছ শরীফ-২৪৬৩)
তিনি অত্যন্ত বিশুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত মুবারক করতেন। স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার তিলাওয়াত মুবারক উনার প্রশংসা মুবারক করেছেন এবং উনার কাছ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে উৎসাহ মুবারক দিয়েছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, কেউ যদি পবিত্র কুরআন শরীফ যেভাবে নাযিল হয়েছে ঠিক সেভাবেই পড়তে চায় তাহলে সে যেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে যায়। সুবহানাল্লাহ!
মূলত হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র কুরআন শরীফ গবেষণার বিষয়টি কখনই বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তবে উনার সম্পর্কে সামান্য জ্ঞানার্জনও আমাদের জন্য বিশাল নিয়ামত মুবারকের কারণ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি যেন আমাদেরকে সেই নিয়ামত মুবারক হাছিল করার তাওফীক মুবারক দান করেন। আমীন।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












