পড়াশোনার জন্য শাসন করায় স্কুলছাত্রের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
পড়াশোনার জন্য শাসন করায় অভিমানে জাহিদুল ইসলাম শাকিব নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। ওই কিশোর রাজধানীর বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে শাকিবদের প্রতিবেশী সবুজ জানান, শাকিব পটুয়াখালী সদর উপজেলার কিসমতকরন গ্রামের ঠিকাদার আব্দুর রহিমের ছেলে। সে খিলগাঁও সিপাহীবাগ ভুইয়াপাড়া খালেক দারোগার গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।
শাকিবের বাবা আব্দুর রহিম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই রুমে ঘুমাতে যায়। ভোর রাতের দিকে শাকিব সবার রুমের দরজা বাইরের দিক থেকে আটকে দিয়ে ড্রইংরুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে রুম থেকে বের হওয়ার সময় দরজা আটকানো দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একপর্যায়ে দরজা ভেঙে বেরিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
তিনি আরও জানান, পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে পুলিশ তার লাশ মর্গে পাঠান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় মৃতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। সেখানে তিনি ছেলেকে পড়াশোনার জন্য শাসন করায় সে অভিমানে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছেন। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।