প্রার্থীরা আন্তরিক ও সচেতন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় -সিইসি
স্বতন্ত্র প্রার্থীরা যদি কমিশনের ওপর আস্থা রাখতে না পারেন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আন্তরিক না হন তাহলে সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা বলেন। ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার-প্রচারণাসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয়ে আলোচনা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট করেছে।
তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের মধ্যে যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে।
সিইসি আরো বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচনপ্রক্রিয়ায় সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।