সম্পাদকীয়-১
প্রসঙ্গঃ মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহার।
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সব সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত পবিত্র দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সংবাদ শিরোনাম হয়েছে- “ফেসবুক এখন ফেইকবুকে পরিণত হয়েছে”। মোবাইল ফোন, এসএমএস, ইন্টারনেট, ই-মেইল, ফেসবুক ইত্যাদি যেমন বর্তমান বিশ্বকে প্রায় হাতের মুঠোয় এনে দিয়েছে, তেমনি দেখা যাচ্ছে এর অপব্যবহারও শুরু হয়েছে মারাত্মকভাবে।
পর্যবেক্ষক মহল মনে করেন, মোবাইলের মাধ্যমে সৃষ্ট অপরাধ তদন্তে প্রচলিত আইনে ঘাটতি রয়েছে। টেলিফোন অপরাধ সংক্রান্ত বিষয়াবলি দ-বিধিতে অন্তর্ভুক্ত থাকলেও প্রয়োগ নেই। এতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে এসব অপরাধ চিহ্নিতকরণ বিদ্যমান আইনের দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।
বলাবাহুল্য, সারা দেশই মোবাইল ফোন নেটওয়ার্কের আওতাধীন। অভিভাবকরাই আজ ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েদের হাতে দামি, দেশী-বিদেশী ক্যামেরাসহ মোবাইল ফোন সেট কিনে দেয় অথবা অভিভাবকের অজান্তে কোনো একটি প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমেই বা উপহার হিসেবে দিয়ে যে ক্ষতি তারা করছে তার ভয়াবহ মাশুলই আজকের এ অবস্থা। এতে অর্থ, মেধা, সময়, স্বাস্থ্য ও পড়াশোনার ক্ষতি হচ্ছে। মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে সিমকার্ডগুলোকে কঠোরভাবে আইনের আওতায় এনে, জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
রাতের বেলা প্রায় অবাধে কথা বলা ও গান-বাজনা শোনার সুযোগ করে দেয়ায় উঠতি বয়সী ছেলেমেয়েরা একদিকে যেমন উচ্ছন্নে যাচ্ছে, অন্যদিকে পড়ছে মনস্তাত্ত্বিক জটিলতাসহ লেখাপড়ায় মনোসংযোগের অভাবজনিত সমস্যায়। প্রায় রুটিনবিহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালেও মোবাইলে কথা বলতে দেখা যায় তাদের।
বলাবাহুল্য বর্তমানে ছেলেমেয়েদের এসব সমস্যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। গত কয়েক মাসে দেশে নারী নির্যাতন ও উত্ত্যক্তকরণের মাত্রা বেড়েছে আশংকাজনকহারে। অনেক ক্ষেত্রে বখাটে কর্তৃক খুন-সম্ভ্রমহরণ-আত্মহত্যাসহ অভিভাবকদের উপর হামলা ও হত্যার ঘটনাও আছে। এক্ষেত্রে সেলফোনের অবাধ ব্যবহারসহ হারাম ছবির অনুপ্রবেশ দায়ী সর্বাংশে। এভাবে দেশীয় সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় সংস্কার সর্বোপরি মূল্যবোধ ও মানবিকতা হারিয়ে যাচ্ছে।
সঙ্গতকারণেই এতসব হারাম কাজের যোগানদার মোবাইল ফোনের (সিমকার্ড) কোম্পানিগুলোকে নিয়মশৃঙ্খলা, কঠোর আইন ও জবাবদিহিতার আওতায় আনা এবং মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার, ইন্টারনেট, সাইবার ক্যাফে ও কম্পিউটারের দোকান ও সেন্টার, ট্রেনিং সেন্টারগুলোতে যথাযথ আইন প্রয়োগ করতে হবে হারাম ছবিভিত্তিক সব কার্যক্রম বন্ধ করার জন্য। সর্বপ্রকার যানবাহনে চালকের (ড্রাইভার) কাছে যানবাহন চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে হবে অবশ্যই। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করতে হবে। ফোন-ফ্যাক্স-ইন্টারনেট, মোবাইল সেটে ছবি ও সিডি, গান লোড ব্যবসায়ী এবং প্রত্যক্ষ মদদকারীদের বিরুদ্ধে বিশেষ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং হারাম ছবিভিত্তিক সব কার্যক্রম বন্ধ করতে হবে। বিভিন্ন প্রাইভেট চ্যানেল (দেশী ও বিদেশী) ও স্যাটেলাইট (ডিশ) ব্যবসায়ীদের সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং তা ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনসহ তথ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে জরুরি ভিত্তিতে। মোবাইল ফোনে আপত্তিকর কথা বলা ও লেখা প্রতিরোধে শক্ত আইন পাস করতে হবে। তা না হলে দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না।
মূলত, এসব অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা মুবারক ফয়েয, তাওয়াজ্জুহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতের মত উচ্চাভিলাসী বাজেট দিয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে ভ্যাট-ট্যাক্স বাড়ালে জনজীবন আরো বিপর্যস্থ হবে। অবকাঠামোগত উন্নয়ন বাজেটের পরিবর্তে মানব সম্পদ উন্নয়ন ও জনসেবায় ব্যায় বাড়াতে হবে।
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ১৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












