প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামায হবে না। বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত উক্ত হাদীছ শরীফ উনার উদ্ধৃতি উল্লেখ করে কেউ কেউ বলে থাকে যে, ইমামের পিছনে মুক্তাদীকেও সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হবে। ইহা কতটুকু সঠিক?
জাওয়াব: (৩য় অংশ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت ابى حمزة رحمة الله عليه قال قلت لابن عباس رضى الله تعالى عنه اقرأ والامام بين يدى فقال لا.
অর্থ: হযরত আবূ হামযা রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট প্রশ্ন করলাম, ইমামের পিছনে সূরা ফাতিহা বা কোন সূরা-কিরায়াত পাঠ করবো কি? তিনি উত্তর দিলেন, না। ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পাঠ করবে না। (তহাবী শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت زيد بن ثابت رضى الله تعالى عنه انه قال من قرأ خلف الامام فلا صلوة له.
অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পাঠ করবে, তার নামাযই হবে না। (আল বাইয়্যিনাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت عمر بن الخطاب عليه السلام ليت فى فم الذى يقرأ خلف الامام حجر.
অর্থ: হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পাঠ করবে তার মুখে পাথর থাকাই উত্তম। (আল বাইয়্যিনাত শরীফ)
স্মরণযোগ্য যে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার স্বপক্ষে সরাসরি একটি হাদীছ শরীফও নেই। অথচ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করার বিষয়ে অসংখ্য হাদীছ শরীফ রয়েছে। এমনকি স্পষ্ট শব্দের দ্বারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার নিষিদ্ধতা হাদীছ শরীফ উনার দ্বারাই প্রমাণিত। তবে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার জন্য মতামত ব্যক্ত করে থাকে এবং তাদের মতের স্বপক্ষে যে পবিত্র হাদীছ শরীফখানা নিয়ে টানা-হেচড়া করে থাকে সে পবিত্র হাদীছ শরীফখানা হলো-
عن حضرت عبادة بن الصامت رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا صلوة لـمن لـم يقرأ بفاتحة الكتاب.
অর্থ: “হযরত উবাদা বিন ছামিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামায হবে না।” (বুখারী শরীফ)
এখানে উল্লেখ্য, অত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইমাম, মুক্তাদী বা একা নামায আদায়কারী কার জন্য হুকুম দেয়া হয়েছে তার কোন উল্লেখ নেই। বরং উল্লেখ করতে হয় যে, অত্র হাদীছ শরীফ উনার বর্ণনাকারী হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ হযরত সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন-
لـمن يصلى وحده
অর্থাৎ, উল্লেখিত হাদীছ শরীফ উনার মধ্যে মুক্তাদীর জন্য সূরা ফাতিহা শরীফ পড়ার জন্য বলা হয়নি বরং যে ব্যক্তি একা একা নামায আদায় করবে, তার জন্য বলা হয়েছে। (আবু দাঊদ শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
رواه الترمذى عن احمد معنى قوله لا صلوة الا بفاتحة الكتاب هذا اذا كان وحده.
অর্থাৎ হযরত ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত হাদীছ শরীফ বর্ণনাকারীদের উল্লেখ করে বলেছেন যে, উক্ত হাদীছ শরীফ মুক্তাদীর জন্য নয় বরং একা নামায আদায়কারীদের জন্য। (তিরমিযী শরীফ)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (১)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট জরুরী মাসায়িল
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৭)
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












