প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
পবিত্র জানাযার নামাযের পর দাফনের পূর্বে আর দোয়া-মুনাজাত করার প্রয়োজন নাই। এটা বিদয়াত। জানাযার নামাযই পরিপূর্ণ দোয়া। উক্ত বক্তব্য সঠিক কিনা?
জাওয়াব: (২য় অংশ)
আল্ মাবসূত লিস্ সারাখসী ২য় খ- ৬৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
رُوِيَ عَنْ حَضْرَتِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُمَا، وَحَضْرَتِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ، أَنَّهُمَا فَاتَتْهُمَا الصَّلَاةُ عَلَى الْجَنَازَةِ، فَلَمَّا حَضَرَا مَا زَادَا عَلَى الْاِسْتِغْفَارِ لَهُ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা ও হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। উনাদের দু’জনের একবার জানাযা নামায ফউত হলো। যখন উনারা (নামাযের পর মাইয়্যিতের কাছে) উপস্থিত হলেন তখন মাইয়্যিতের জন্য অতিরিক্ত ইস্তিগফার করলেন।”
আল মাবসূত লিস সারাখসী ২য় খ- ৬৭ পৃষ্ঠায় আরো উল্লেখ আছে-
حَضْرَتْ عَبْدُ اللهِ بْنْ سَلَامٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ فَاتَتْهُ الصَّلَاةُ عَلٰى جَنَازَةِ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ، فَلَمَّا حَضَرَ قَالَ: إِنْ سَبَقْتُمُونِي بِالصَّلَاةِ عَلَيْهِ فَلَا تَسْبِقُونِي بِالدُّعَاءِ لَهُ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ্ বিন সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমীরুল মু’মিনীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার জানাযা পাননি। (জানাযার পর) তিনি যখন (সেখানে) উপস্থিত হলেন তখন বললেন, “আপনারা জানাযা নামায যদিও আমার পূর্বে পড়ে ফেলেছেন, তবে দোয়ার ক্ষেত্রে আমার থেকে অগ্রগামী হবেন না।”
মীযানুল্ কুবরা লিশ্ শা’রানী কিতাবে উল্লেখ আছে-
قَالَ الْاِمَامُ أَبُو حَنِيفَةَ رَحْمَهُ اللهِ عَلَيْهِ: إِنَّ التَّعْزِيَةَ سُنَّةٌ قَبْلَ الدَّفْنِ لَا بَعْدَهُ؛ لِأَنَّ شِدَّةَ الْحُزْنِ تَكُونُ قَبْلَ الدَّفْنِ، فَيُعَزَّى وَيُدْعَى لَهُ
অর্থ: “হযরত ইমাম আবূ হানীফা ছাওরী রহমতুল্লাহি আলাইহি বলেন যে, দাফনের পরে নয় বরং দাফনের আগে সমবেদনা জ্ঞাপন করা সুন্নত। কেননা, দাফনের আগে বিরহ-বেদনা অনেক বেশী থাকে। তাই, (দাফনের পূর্বে) শোক প্রকাশ করবে এবং মাইয়্যিতের জন্য দোয়া করবে।”
আল বাহরুর রায়িক্ব শরহে কানযুদ্ দাকায়িক ২য় খ- ১৮৩ পৃষ্ঠায় উল্লেখ আছে-
وَعَنِ الْفَضْلِى لَابَأْسَ بَهٖ
অর্থ: হযরত ফযলী রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে, জানাযা নামাযের সালামের পর দোয়া করতে কোন অসুবিধা নেই অর্থাৎ জায়িয।”
ফিকাহর বিখ্যাত কিতাব তাহতাবীতে উল্লেখ আছে-
وَإِنَّ أَبَا حَنِيفَةَ رَحْمَهُ اللهِ عَلَيْهِ لَمَّا مَاتَ، فَخُتِمَ عَلَيْهِ سَبْعُونَ أَلْفًا قَبْلَ الدَّفْنِ.
অর্থ: “হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি যখন বিছাল শরীফ গ্রহণ করেন, তখন দাফনের পূর্বে উনার জন্য সত্তর হাজার বার কুরআন শরীফ খতম করা হয়।”
নাহরুল ফায়িক্ব শরহে কানযুদ্ দাকায়িক কিতাবে উল্লেখ আছে-
وَيَقُولُ بَعْدَ صَلَاةِ الْجَنَازَةِ: اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُ، وَاغْفِرْ لَنَا وَلَهُ.
অর্থ: “জানাযা নামাযের পর পড়বে অর্থাৎ এ বলে দোয়া করবে “আয় মহান আল্লাহ পাক! (ইন্তিকাল জনিত কারণে ধৈর্য ধারণের) ছওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আর ইন্তিকালের পর আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না। আর আমাদের ও তার (মৃত ব্যক্তির) গুনাহখতা ক্ষমা করুন।”
কাশফুল হাকায়িক শরহে কানযুদ্ দাকায়িক ১ম খ- ৩৩৯ পৃষ্ঠায় উল্লেখ আছে-
بعضے حضرات نے سلام کے بعد یہ دعاء بھی لکھی ھے. کہ یہ پڑھے. اللھم ربنا اتنا فی الد نیا حسنۃ وفی الاخرۃ حسنۃ وقنا برحمتک عذاب القبر وعذاب النار
অর্থ: “কোন কোন হযরত উলামায়ে কিরাম জানাযা নামাযের সালামের পর এ দোয়া পড়ার কথা লিখেছেন-
اَللّٰهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَّفِي الْاٰخِرَةِ حَسَنَةً، وَّقِنَا بِرَحْمَتِكَ عَذَابَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ.
অর্থাৎ “আয় আমাদের রব তায়ালা! আমাদেরকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কল্যাণ (ভালাই) দান করুন। আর আপনার রহমতের দ্বারা আমাদেরকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।” (ইনশাল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৮)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (১)
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৭)
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৬)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে আওলাদু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












