প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
পবিত্র জানাযার নামাযের পর দাফনের পূর্বে আর দোয়া-মুনাজাত করার প্রয়োজন নাই। এটা বিদয়াত। জানাযার নামাযই পরিপূর্ণ দোয়া। উক্ত বক্তব্য সঠিক কিনা?
জাওয়াব: (১ম অংশ)
“জানাযার নামাযই যথেষ্ট; দাফনের পূর্বে আর কোনো দোয়া-মুনাজাত করা যাবে না, তা বিদয়াত”Ñ এ বক্তব্য সঠিক নয়। জানাযার নামাযে মাইয়েতের জন্য দোয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, জানাযার নামাযের পর দাফনের পূর্বে কোনো দোয়া করা নিষিদ্ধ বা বিদয়াত হয়ে যাবে। বরং মাইয়েতের জন্য দোয়া করা সর্বাবস্থায়ই কল্যাণকর ও শরীয়তসম্মত আমল।
হাদীছ শরীফে এসেছে, যখন জানাযা প্রস্তুত হতো তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মাইয়েতের জন্য দোয়া করতেন। মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও বিভিন্ন সময়ে মাইয়েতের জন্য দোয়া করেছেন। দাফনের আগে, পরে, কবরের পাশেÑ সর্বত্রই মাইয়েতের জন্য মাগফিরাতের দোয়া করা প্রমাণিত।
বিশেষত জানাযার পর দাফনের পূর্বে মানুষ একত্রিত থাকে; তখন মাইয়েতের জন্য মাগফিরাত, রহমত ও ক্ষমার দোয়া করা বৈধ ও উত্তম আমল।
সম্মানিত শরীয়ত মৃত ব্যক্তির জন্যে দোয়া করার ব্যাপারে কোন সময় নির্দিষ্ট করে দেয়নি যে, অমুক সময় দোয়া করতে হবে, আর অমুক সময় দোয়া করা যাবে না। বরং মৃত ব্যক্তির জন্য যে কোন সময় দোয়া করার হুকুম রয়েছে। ইন্তিকালের পর জানাযার পূর্বে, জানাযার নামাযের মধ্যে, জানাযার পর দাফনের পূর্বে এবং দাফনের পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোন সময় মৃত ব্যক্তির জন্যে হাত তুলে একা ও সম্মিলিতভাবে দোয়া করা জায়িয ও সুন্নত। নাজায়িয বা বিদয়াত মোটেও নয়। এ সম্পর্কিত বহু দলীল-প্রমাণ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, শরাহগ্রন্থ, ফিকাহ ও ফতওয়ার কিতাবসমূহে রয়েছে।
জানাযা নামাযের পর হাত তুলে, সম্মিলিতভাবে দোয়া-মুনাজাত করাকে বিদ্য়াত বলে প্রচারকারীদের জিহালতপূর্ণ বক্তব্যসমূহের খন্ডনমূলক জাওয়াব- বাতিলের আতঙ্ক, দ্বীনে হক্বের অতন্দ্র প্রহরী, আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী একমাত্র দলীলভিত্তিক মুখপত্র ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফ’ উনার মধ্যে প্রকাশিত ফতওয়ায় অকাট্যভাবেই প্রমাণ করা হয়েছে যে, শুধু জানাযার পূর্বে ও দাফনের পরেই নয় বরং ‘জানাযার পর দাফনের পূর্বেও মৃত ব্যক্তির জন্যে দোয়া করা জায়িয ও সুন্নত।’
যার স্বপক্ষে প্রায় দুই শতাধিক দলীল উল্লেখ করা হয়েছে। অথচ কিছু দেওবন্দী ও ওহাবী মৌলভী কিল্লতে ইলিম ও কিল্লতে ফাহম্ অর্থাৎ স্বল্প জ্ঞান ও স্বল্প বুঝের কারণে এবং ফিকাহ ও ফতওয়ার কিতাবের ইবারতের সঠিক মর্ম অনুধাবনে ব্যর্থ হয়ে প্রচার করে থাকে যে, জানাযার পর দাফনের পূর্বে মৃত ব্যক্তির জন্যে দোয়া-মুনাজাত করা বিদয়াত ও মাকরূহ। নাঊযুবিল্লাহ! তাদের উক্ত বক্তব্য যে ডাহা মিথ্যা তা প্রমাণ করার লক্ষ্যে নিম্নে নির্ভরযোগ্য ও বিশ্বখ্যাত ফিকাহর কিতাব থেকে কিছু ইবারত উল্লেখ করা হলো-
ফিকাহর বিখ্যাত কিতাব ফতহুল ক্বদীর ২য় খ- ৮১ পৃষ্ঠা ও নূরুল হিদায়াহ ১ম খ- ১৪৩ পৃষ্ঠায় উল্লেখ আছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: لَمَّا الْتَقَى النَّاسُ بِمُؤْتَةَ، جَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، وَكُشِفَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الشَّامِ، فَهُوَ يَنْظُرُ إِلَى مَعْرَكَتِهِمْ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخَذَ الرَّايَةَ حَضْرَةُ زَيْدُ بْنُ حَارِثَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، فَمَضَى حَتَّى اُسْتُشْهِدَ، وَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُ، وَقَالَ: اسْتَغْفِرُوا لَهُ، وَقَدْ دَخَلَ الْجَنَّةَ، وَهُوَ يَسْعَى. ثُمَّ أَخَذَ الرَّايَةَ حَضْرَةُ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، فَمَضَى حَتَّى اسْتُشْهِدَ، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعَا لَهُ، وَقَالَ: اسْتَغْفِرُوا لَهُ، وَقَدْ دَخَلَ الْجَنَّةَ، فَهُوَ يَطِيرُ فِيهَا بِجَنَاحَيْنِ حَيْثُ شَاءَ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ ‘মুতা’ নামক স্থানে মিলিত হলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মিম্বর শরীফে উঠে বসলেন। তখন উনার কাছে শাম দেশের (মুতার যুদ্ধের) অবস্থা স্পষ্ট প্রকাশিত হচ্ছিলো। তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের যুদ্ধের অবস্থা দেখতে ছিলেন।
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, (যুদ্ধে) হযরত যায়িদ ইবনে হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পতাকা ধরলেন, অতঃপর তিনি শহীদ হয়ে গেলেন। তাই তিনি উনার উপর জানাযা নামায পড়লেন এবং উনার জন্য দোয়া মুবারক করলেন এবং বললেন, আপনারাও উনার জন্য ইস্তিগফার করুন। তিনি জান্নাতে চলে গেছেন, আর তা খুবই দ্রুত। অতঃপর হযরত জা’ফর ইবনে আবু তালিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পতাকা ধরলেন অতঃপর তিনিও শহীদ হয়ে গেলেন।
তাই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উপর জানাযা নামায পড়লেন এবং উনার জন্য দোয়া মুবারক করলেন এবং বললেন, আপনারাও উনার জন্য ইস্তিগফারের দোয়া করুন। তিনি তাড়াতাড়ি জান্নাতে চলে গেছেন এবং সেখানে দুটি ডানা নিয়ে যেখানে ইচ্ছা সেখানে উড়বেন।”
(ইনশাল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুওয়াল-জাওয়াব
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুওয়াল+জাওয়াব
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












