প্রবাসীদের অপ্রদর্শিত আয় দেশে বিনিয়োগের সুযোগ
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা দিতে যাচ্ছে সরকার। এর আওতায় অনাবাসী বাংলাদেশিরা দেশে তাদের অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই বিনিয়োগের অর্থের উৎস নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা কোনো প্রশ্ন তুলবে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রবাসীরা এই সুযোগ ব্যবহার করে আবাসন খাতে কোনো বিনিয়োগ করতে পারবেন না। সৌরবিদ্যুৎ এবং কর্মসংস্থান তৈরি করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রবাসীদের এই অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।
কর কর্মকর্তারা জানিয়েছেন, অনেক প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু দীর্ঘ সময় দেশে না থাকার কারণে তাদের আয়কর ফাইলে সঠিকভাবে প্রদর্শিত হয় না। বর্তমান আইন অনুযায়ী, প্রবাসীদের বাংলাদেশে অর্জিত আয়ের ওপর কর দিতে হয়। একই সঙ্গে তাদের বিদেশের সম্পদও কর রিটার্নে উল্লেখ করার নিয়ম রয়েছে। নতুন এই সুবিধাটি ২০২৬ সালের অর্থবিলের মাধ্যমে কার্যকর হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।