প্রবাজপুর শাহী জামে মসজিদ
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে অবস্থিত এ মসজিদটি ১১০৪ হিজরীর ১৯শে রমাদ্বান ২রা মে ১৬৭৮ মতান্তরে ১৬৯৩ খিস্টাব্দে নির্মিত। শাসক আওরঙ্গজেবের সময় তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এ মসজিদের নামে লাখেরাজে ৫০ বিঘা জমি লিখে দেন। স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে, শাসক আওরঙ্গজেবের সুবেদার পরবাজ খাঁ বাদশাহর কাছ থেকে নির্দেশ পেয়ে সেনাবাহিনীর নামাজ পড়ার জন্য এটি নির্মাণ করেন। তার নামানুসারে এ গ্রামের নাম হয় প্রবাজপুর।
জেলার মধ্যে সবচেয়ে টেরাকোটা সমৃদ্ধ মসজিদ এটি। কলিগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।
স্থাপত্য ও নির্মাণশৈলী:
এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটি প্রাচীন মোঘল স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদের বহির্ভাগ দৈর্ঘ্যে ৫২ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থে ৩৯ ফুট ৮ ইঞ্চি। অভ্যন্তরে ২১ ফুট ৬ ইঞ্চি বর্গাকৃতির একটি নামাজের স্থান রয়েছে।
মসজিদের দেয়ালগুলি ৫ ফুট ৯ ইঞ্চি থেকে ৭ ফুট পুরু। প্রধান দরজাটি ৪ ফুট ৭ ইঞ্চি প্রশস্ত। একসময় ৬ ফুট ৯ ইঞ্চি প্রশস্ত একটি বারান্দা ছিলো, যা বর্তমানে নেই। মসজিদটিতে মোট ১০টি দরজা ছিলো, যার নিচের অংশে বর্তমানে প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি দেওয়া হয়েছে। মসজিদের অভ্যন্তরে তিনটি অলংকৃত মেহরাব রয়েছে, যা মোঘল স্থাপত্যের সৌন্দর্যের সাক্ষ্য বহন করে।
১৯৬৫ সালে স্থানীয় ব্যক্তি আলহাজ সোহরাব আলী মসজিদটি সংস্কার করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












