প্রধান বিচারকের সঙ্গে আলোচিত ‘মাসদার হোসেন মামলার’ সেই মাসদার হোসেনের সাক্ষাৎ
সরকারের প্রশাসন ও নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ চেয়ে উচ্চ আদালতে করা বহুল আলোচিত মাসদার হোসেন মামলার বাদী তৎকালীন জেলা জজ মাসদার হোসেন প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রধান বিচাকের সঙ্গে সাক্ষাৎকালে মাসদার হোসেন দেশের অধস্তন আদালতের বিচারকগণের পক্ষে মামলা পরিচালনায় ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এর অবদান সম্পর্কে স্মৃতিচারণ করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় দেওয়া আপিল বিভাগে রায়ের মাধ্যমে দেশের অধস্তন আদালতের বিচারকগণকে সিভিল সার্ভিসের সদস্য হিসেবে গণ্য না করে একটি পৃথক সার্ভিস হিসেবে বিবেচনা করে বিচার বিভাগ পৃথকীকরণের দ্বার উন্মোচিত হয়। বিখ্যাত ওই মামলার অন্যতম আইনজীবী ছিলেন প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।