আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল -মাহমুদুর রহমান
দেশে ফিরছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল জুমুয়াবার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তিনি বলেন, আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তার নামে আরও অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই, তাকে দেখতেই দ্রুত চলে আসা। দু’টো দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাবো। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।