প্রধান উপদেষ্টা কী বলেছিলেন সেই বৈঠকে, জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কী আলাপ হয়েছিল তা নিয়ে কদিন ধরেই চলছে নানা আলোচনা। সৌজন্য সেই সাক্ষাতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করায় শুরু হয় এই জল্পনা।
অবশেষে সেই জল্পনা শেষ হতে চলেছে। সেদিনের সেই বৈঠকে কী কথা হয়েছিল তা জানিয়েছেন সিইসি। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছে। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সিইসি বলেন, যথা সময়ে নির্বাচনের তারিখ এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।