কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংর্ঘষ, আহত ৩৫
কিশোরগঞ্জ সংবাদদাতা:
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এর জেরে দুই পক্ষের মধ্যে প্রায়ই পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তারই জেরে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে কামাল পাশা পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়িতে (বাঘাবাড়ি) অতর্কিত হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।