প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের দাবি:
সংস্কারের পক্ষে কথা বলা বর্তমান সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব
নিজস্ব সংবাদদাতা:
সংস্কারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে তিনি গণমাধ্যমকে এ সম্পর্কে ব্যাখ্যা দেন।
তার দাবি, সংস্কারের পক্ষে প্রধান উপদেষ্টার অবস্থান ধারাবাহিকতা ও জবাবদিহিতারই প্রকাশ। যে নিজে সংস্কারের সমস্যা চিহ্নিত করেছে এবং সমাধানে ঐকমত্য তৈরির নেতৃত্ব দিয়েছে, তার জন্য এখন নীরব থাকা হবে অসংগত ও দায়িত্বহীন। যে অন্তর্বর্তী নেতৃত্বের বৈধতা সংস্কার থেকে আসে, তাদের পক্ষে সংস্কারের পক্ষে কথা বলা পক্ষপাত নয়; বরং তা তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
সে আরও বলেছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাংলাদেশের জনগণেরই। এটাই গণতন্ত্রের নিশ্চয়তা। নেতৃত্ব সেই সিদ্ধান্ত কেড়ে নেয় না; বরং তা স্পষ্ট ও অর্থবহ করতে সহায়তা করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।