‘চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ’
নীলফামারী সংবাদাদতা:
দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দল যাচাই-বাছাই করছে। এখন তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নীলফামারীতে বিতর্কিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণের উদ্দেশ্যে মতবিনিম সভায় অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।