মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকার সংশ্লিষ্টরা স্বীকার করছেন যে রমাদ্বান শরীফে বিশ্বের অন্য সব দেশে দাম কমলেও কেবল বাংলাদেশেই দাম বাড়ে।

অভিজ্ঞমহল মনে করেন কেবল মাত্র ক্ষোভ প্রকাশেই সরকারের দায়ভার পালন হয় না। বরং ক্ষোভের কারণ নির্মূল অর্থাৎ রমজানে ছাড়মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিতকরণ সরকারের আবশ্যিক কর্তব্যের মধ্যেই পড়ে।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, সকাল ৪:০৬
প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকার সংশ্লিষ্টরা স্বীকার করছেন যে রমাদ্বান শরীফে বিশ্বের অন্য সব দেশে দাম কমলেও কেবল বাংলাদেশেই দাম বাড়ে।

রমাদ্বান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও আমাদের দেশে দেখা যায়, আমাদের দেশে অনৈতিকভাবে প্রতিবছর রমাদ্বান মাসে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে।
এসব দেশ রমাদ্বান উপলক্ষ্যে বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানেও দেয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে, সেটা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা।
মূল্যছাড়ের প্রতিযোগিতা
বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৩০০ কোটি মুসলমানের জন্য পবিত্র রমাদ্বান বয়ে আনে রহমত, বরকত ও মাগফেরাতের বার্তা। আত্মশুদ্ধি ও মহান আল্লাহ পাক উনার নৈকট্য লাভের আশায় এই একমাস ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন দ্বীনী মুসলমানরা। রমাদ্বান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায়, অনৈতিকভাবে প্রতিবছর রমাদ্বান মাসে বাংলাদেশে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়, বিষয়টি যেন একটি স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে। কিন্তু এর বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে। এসব দেশ রমাদ্বান উপলক্ষে বড় বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানে দেয় বিশাল বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সেটা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছাড়ের মাত্রা কখনো কখনো ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত গিয়ে দাঁড়ায়। মূলত রোজাদারের অর্থকষ্ট লাঘবের পাশাপাশি অধিক ছাওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় জিনিসে এমন ছাড় দেন বিক্রেতারা। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালে রাখতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ঘোষণা এবং সেগুলোর মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়।
৮ শতাধিক পণ্যের দাম কমানো দেশ কাতার
রমাদ্বান মাসে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অভিযোগ করতে বলা হয়েছে। এছাড়া ১৬০০১ নম্বরে কল করেও অভিযোগ করা যেতে পারে বলে জানানো হয়েছে।
সৌদি আরবে মূল্যছাড়
পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে সৌদি আরবে ব্যবসায়ীদের মধ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের বিভিন্ন সুপার মার্কেট মূল্যছাড় দেওয়া শুরু করেছে সৌদির বড় বড় চেইন শপিংমল যেমন লুলু হাইপার মার্কেট, পান্ডা, ওথাইম, নেস্টু, আল মদিনা, সেন্টার পয়েন্ট, তামিমি, ক্যারিফোর শপিংমলগুলো শুধু ছাড় ঘোষণা করেই বসে নেই। তাদের এই মূল্যছাড়ের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নানা রকমের মূল্যছাড়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। লিফলেট ও হ্যান্ডবিলের মাধ্যমে কোন পণ্যে কত ছাড় এ ব্যাপারে ক্রেতাদের জানানো হচ্ছে। ৫০% থেকে ৭০% ছাড় দিয়েছে অনেক শপিংমলে। রমাদ্বানকে সামনে রেখে মূল্যছাড়ের ঘোষণায় খুশি ক্রেতারাও।
আরব আমিরাত
মার্চ মাসের শুরু থেকেই বিভিন্ন কোম্পানি ঘোষণা করেছে, রমাদ্বান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ৭০% ছাড়ে ভোগ্য এবং অ-ভোগ্য পণ্য বিক্রি করবে। দেশটিতে রমাদ্বান শুরুর অন্তত দশদিন আগে থেকে এভাবে পণ্যের মূল্যছাড়ের রীতি চলে আসছে। এবার রোজার আগেই বিক্রেতারা হাজার হাজার ভোগ্য এবং অ-ভোগ্য পণ্যের ওপর ব্যাপক ছাড় দেওয়ায় খুশি দেশটির বাসিন্দারা। আরব আমিরাতের কিছু প্রধান খুচরা বিক্রেতা যারা রমজানে বিশেষ ছাড় ৭০ শতাংশ কমানোর ঘোষণা করেছে। তাদের মধ্যে রয়েছে ইউনিয়ন কোপ, শারজাহ কুপ, আল মায়া সুপার মার্কেট, আমাজন, নুন, দানিউব হোমস ও প্যান এমিরেটস। ৭০ শতাংশ কমে বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- গোস্ত, মুরগি, টিনজাত খাবার, ফল, সবজি, বিশেষ রমজানের পণ্য এবং অন্যান্য পণ্য।
ভোগ্যপণ্যের পাশাপাশি অ-ভোগ্য পণ্যের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। যা আগে সেভাবে দেওয়া হতো না। পুরো রমাদ্বান মাস এ সুযোগ মিলবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রচারণাও চালানো হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান মুদি সামগ্রীর পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রীতে ৪০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ছাড়ের আওতায় রয়েছে- স্মার্টফোন, ল্যাপটপ, আসবাবপত্র থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন জিনিস। এগুলো অনলাইন-অফলাইন দুভাবেই কেনা যাবে।

মিশরের খাদ্যমেলা ও ভ্রাম্যমাণ দোকান
‘ওয়েলকাম রমাদ্বান ফেয়ার’ নামে পরিচিত এই মেলা গত কয়েক বছর ধরে কায়রোতে অনুষ্ঠিত হয়। এ ছাড়া মিসরীয় সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে মূল্যবৃদ্ধির বোঝা কমাতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ভ্রাম্যমাণ দোকান থাকবে।
মূল্যছাড় ও গুণমানে সতর্ক ওমান
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রমাদ্বান উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। পবিত্র রমজানে ওমানবাসী মাসব্যাপী ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রয়োজনীয় উপাদান মজুদ করা শুরু করেন রমজানের কয়েক সপ্তাহ আগে থেকেই। এই সময়ে ওমানের অভিজাত শপিং সেন্টারগুলো রমজানের বিশেষ অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গড়ে ২০ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছে ওমানে। ঘোষিত পণ্যের মজদু নিশ্চিত ও তা কোনোভাবেই মূল্যছাড় বাদ দিয়ে বিক্রি করা যাবে না। এছাড়া জনস্বাস্থ্য নিশ্চিত করতে মাস্কাট মিউনিসিপ্যালিটি খাদ্যসামগ্রীর গুণমান এবং স্টোরেজ সুবিধা নিশ্চিত করতে পরিদর্শন ও সার্বিক নজরদারি জোরদার করেছে।
দাম কমেছে মালয়েশিয়াতেও
পবিত্র রমাদ্বান উপলক্ষে মালয়েশিয়ায় ছোট-বড় শপিংমলে মূল্যছাড়ের নানা ঘোষণার ছড়াছড়ি দেখা যায়। দুই বছর বাদে এবারও তেমন দৃশ্য দেখা যাচ্ছে। এবারের রমাদ্বান উপলক্ষে দেশটির বেশিরভাগ পণ্যের দাম কমিয়েছে র্কর্তৃপক্ষ। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কমেছে। ছাড় চলছে প্রসাধনী, পোশাকসহ অন্যান্য পণ্যতেও। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখার নির্দেশ দিয়ে খাবারের মান যথাযথ রাখার নির্দেশ দিয়েছেন।
রমাদ্বান উপলক্ষে পুরো মালয়েশিয়ায় পণ্যের মান ও দাম পর্যবেক্ষণ করে প্রশাসন। আর সিটি করপোরেশন বছরের অন্যান্য সময়ের থেকে নজরদারি বাড়ায় এ মাসে। দেশটির সুপারশপ জায়ান্ট, লুলু, মাইডিন, এনএসকে, এয়ন বিগ-এর মতো চেইন শপগুলোতে নিয়মিত অনলাইন ও অফলাইনে চলছে ছাড়ের বিজ্ঞাপন। এমনকি জনপ্রিয় অনলাইন শপ লাজাডা ও শপির মতো সাইটগুলো পবিত্র রমাদ্বান উপলক্ষে দিয়েছে বিশেষ ছাড়। রমাদ্বান মাস ইসলামী রীতিনীতিতে পালন করতে অভ্যস্ত মালয়েশিয়ানরা। এ মাসে নামাজ আদায়, রোজা রাখার পাশাপাশি ইসলামী অনুশাসন মেনে চলতে পছন্দ করে তারা।
প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ সালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছে, সারা বিশ্বে পবিত্র রমাদ্বানে সব রকমের পণ্যের দাম কমে। কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম। যেখানে উৎসব এলে সব পণ্যের দাম বেড়ে যায়। যখন রমাদ্বান আসবে, তখন যেন ব্যবসায়ী সংগঠনগুলোর দাম কমানোর মানসিকতা থাকে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বলাবাহুল্য এ ধরনের যে খেদোক্তি প্রধানমন্ত্রীও অনেকবার করেছেন। কিন্তু অভিজ্ঞমহল মনে করে শুধুমাত্র এই ক্ষোভ প্রকাশ পায়। পদক্ষেপ নেয়ার ঘোষণার মধ্যেই সরকারের কর্তব্য ক্ষোভ হতে পারেনা। বরং তা যথাযথ বাস্তবায়ন সরকারের আবশ্যিক কর্তব্য তৎপরতার মধ্যে পড়ে।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ২৩ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৬ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬