প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে গত শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিরোধী জোট পেরিকাতান ন্যাশনালের (পিএন) নেতৃত্বে আয়োজিত তুউরুন আনোয়ার র্যালি নামে পরিচিত এই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, মূল্যবৃদ্ধি, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
আনোয়ার ইব্রাহিমের প্রশাসন ১৮ মাস ধরে ক্ষমতায় রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ডিজেলের মূল্যবৃদ্ধি, স্থানীয় চালের সরবরাহ নিশ্চিত করতে না পারা, কৃষকদের দুর্দশা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এছাড়া কর্মচারী ভবিষ্যত তহবিল (ইপিএফ) থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে আনা, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রভাব কমানোর মতো দাবিগুলো বিক্ষোভকারীদের মূল এজেন্ডায় ছিলো।
র্যালির কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচার শুরু হয় এবং বিভিন্ন পোস্টার ও ভিডিও ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়েছিলো প্রায় ১০-১৫ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেবে, তবে আয়োজকদের দাবি অনুযায়ী কয়েক লক্ষাধিক মানুষের অংশগ্রহণের লক্ষ্য ছিলো।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।