এক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে অন্য দেশ, জাতিসংঘ আদালতের সিদ্ধান্ত
আল ইহসান ডেস্ক:
পানিবায়ু পরিবর্তনের ক্ষতির জন্য এক দেশের বিরুদ্ধে আরেক দেশ মামলা করতে পারবে- এমন ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই রায়কে পানিবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বড় বিজয় হিসেবে দেখছে বিশেষজ্ঞরা।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
গত বুধবার ঘোষিত রায়ে বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেছে, “পানিবায়ু পরিবর্তন মোকাবিলায় যদি দেশগুলো সর্বোচ্চ উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা গ্রহণ না করে, তা প্যারিস চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই মতামত আন্তর্জাতিক আইন হিসেবে প্রযোজ্য হবে।”
রায় অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলো পানিবায়ু পরিবর্তনের প্রভাবে ধ্বংস হওয়া অবকাঠামো ও জীবনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করার অধিকার রাখে। তবে ক্ষতিপূরণ মামলা কেস বাই কেস ভিত্তিতে নির্ধারিত হবে।
আইনজীবীরা বলছে, এই সিদ্ধান্তের ফলে জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ের পথ সহজ হবে। যদিও এই রায় বাধ্যতামূলক নয়, তবুও আইসিজের আগের মতামত বিভিন্ন দেশের সরকার কার্যকর করেছে।
নিম্ন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একদল শিক্ষার্থীর প্রস্তাবে শুরু হয় এই মামলা। ভানুয়াতুর শিক্ষার্থী ফ্লোরা বলেছে, “আজ রাতে আমি শান্তিতে ঘুমাবো। আমাদের কষ্টের স্বীকৃতি দিলো আদালত। এটি শুধু আমাদের নয়, সব ক্ষতিগ্রস্ত দেশের জয়।”
এক বিশ্লেষণে বলা হয়, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বে পানিবায়ু পরিবর্তনের ক্ষতি হয়েছে ২.৮ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ প্রতি ঘণ্টায় এক কোটি ৬০ লাখ ডলার।
তবে বিশেষজ্ঞরা বলছে, ক্ষতিপূরণ আদায়ে চূড়ান্তভাবে দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছাই গুরুত্বপূর্ণ হবে। আইসিজের ইখতিয়ারে না থাকা যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো সরাসরি মামলা এড়াতে পারলেও, জাতীয় বা অন্যান্য আন্তর্জাতিক আদালতে এই রায়ের প্রভাব থাকবে।
আরও পড়ুন
সব ›
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
হামাসের বীরত্ব:
মোদির ১২ বছরে কোণঠাসা হয়েছে মুসলিমরা : হিউম্যান রাইটস ওয়াচ
আল ইহসান ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান…
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা
আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই…
ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট
জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
আল ইহসান ডেস্ক: সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।