প্রত্যয় স্কিম পরিবর্তনের কথা এখনই ভাবছে না কর্তৃপক্ষ
সরকারের অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে, সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম যেভাবে চালু হয়েছে, এটাই এখন পর্যন্ত সরকারের অবস্থান। এতে বরং সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত হতে বলেছে কর্তৃপক্ষ। স্কিমের বিষয়ে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে এমন অবস্থান জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ।
সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, সরকার একটা নতুন পেনশন ব্যবস্থার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পেনশন অথরিটির পক্ষ থেকে আমরা তা কার্যকর করেছি। আমাদের সিস্টেমে আমরা “প্রত্যয়” স্কিমকে চালু করার ব্যবস্থা করেছি। এই স্কিমে আজকে (গতকাল) থেকেই রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানসমূহের সব কর্মকর্তা বা কর্মচারীরা নিবন্ধন করতে পারছেন। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের অবস্থান। এর বাইরে আপাতত কোনো পরিবর্তন বা পরবর্তী করণীয় বিষয়ে কোনো অবস্থান নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।