কয়েকদিনের বৃষ্টিপাত সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদফতর
আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের বুলেটিনে আরো বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
ম ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯৪ মিলিলিটার রেকর্ড করা হয়েছে সিলেটে। আর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৪ ও ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যথাক্রমে চুয়াডাঙ্গা ও বান্দরবানে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।