প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের তথ্য দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছেন।এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানকে অনুরোধ করেছে, যেন প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু না করা হয়।
এক চাঞ্চল্যকর বিবৃতিতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে, ইরাকের অভ্যন্তরে থাকা যেকোনো মার্কিন কূটনৈতিক কর্মকর্তার অবস্থানের সঠিক তথ্য দিতে পারলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। তারা দাবি করেছে, তাদের অব্যাহত হামলার মুখে মার্কিন কর্মীরা এখন সরকারি ভবন বা সামরিক ঘাঁটিতে থাকতে ভয় পাচ্ছে এবং আত্মরক্ষার জন্য সাধারণ মানুষের বসতবাড়িতে লুকিয়ে আশ্রয় নিচ্ছে।
সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যত দিন পর্যন্ত মার্কিন বাহিনী এই অঞ্চল ত্যাগ না করবে, তত দিন তাদের স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।
অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানের পাল্টা আক্রমণের অধিকারকে সমর্থন করলেও তাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। হামাস চায় আঞ্চলিক সংঘাত যেন ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট না করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সাথে চুক্তিতে ‘আমরা একা হয়ে গেছি’!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)