প্রতারকচক্র থেকে সাবধান থাকার আহ্বান
নিজস্ব সংবাদদাতা:
কারাগার থেকে বন্দি মুক্তির নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছে কারা কর্তৃপক্ষ। ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ Íএমন ভুয়া তথ্য ছড়িয়ে চক্রটি বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
কারা অধিদফতরের গণমাধ্যম বিষয়ক এআইজি (প্রিজন্স) জান্নাত উল ফরহাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি লক্ষ্য করা গেছে একটি অসৎ চক্র বন্দিদের স্বজনদের ফোন করে সহায়তার মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং অর্থ হাতিয়ে নিচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে লটারি বা এ ধরনের কোনো বিশেষ প্রক্রিয়ায় বন্দি মুক্তির কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ একটি প্রতারণা এবং অনৈতিক উপায়ে অর্থ আদায়ের অপকৌশল। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন।
এআইজি জান্নাত উল ফরহাদ আরও জানান, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি লটারির নাম করে টাকা চায়, তবে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। যে-কোনও সন্দেহজনক তথ্য বা প্রয়োজনে কারাগারের অফিসিয়াল হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা…
রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক…
পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত …
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।