পুঁজি, সার্টিফিকেশন ও বাজার সংকটে পিছিয়ে এসএমই খাত
নিজস্ব প্রতিবেদক:
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ওপর ভর করে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ইন্দোনেশিয়া। অথচ পণ্য বৈচিত্র্য, কৃষিজাত কাঁচামালের সহজলভ্যতা এবং সস্তা শ্রমের সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রত্যাশিত মাত্রায় বিকশিত হয়নি এ খাত। সার্টিফিকেশন, পুঁজির সংকট, ঋণপ্রাপ্তিতে জটিলতা, দক্ষ শ্রমিকের অভাব ও বাজারজাতকরণের সীমাবদ্ধতায় আটকে আছেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা।
দেশে এক কোটির বেশি ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন। এ খাতের সঙ্গে জড়িত তিন কোটির বেশি মানুষ। জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এত বড় কর্মসংস্থান ও অর্থনৈতিক অবদান থাকা সত্ত্বেও উদ্যোক্তাদের বড় একটি অংশকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে পুরোনো সমস্যাগুলোর সঙ্গে। ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় অর্থায়ন, সরকারি সহায়তা ও রপ্তানির সুযোগ না থাকায় অনেকেই ছোট পরিসরেই সীমাবদ্ধ থাকছেন।
প্রক্রিয়াজাত খাদ্য ও প্রসাধনী পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা খালিদ হুসেইন অয়ন। ২০১৮ সাল থেকে হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও আচার নিয়ে কাজ করছেন তিনি। অনলাইনের পাশাপাশি ধানমন্ডিতে রয়েছে তার বিক্রয়কেন্দ্র।
অয়ন বলেন, সার্টিফিকেশন আমাদের জন্য অনেক বড় সমস্যা। বিএসটিআই, ট্রেডমার্কসহ বিভিন্ন জায়গায় সার্টিফিকেশন নিতে গিয়ে ছোট উদ্যোক্তাদের হয়রানির শিকার হতে হয়। ঘুস ছাড়া কাজ হয় না। আইএসও সার্টিফিকেট পেতেও সরকারি সহায়তা প্রয়োজন। কিন্তু এ ধরনের সহায়তা পাওয়ার কোনো কার্যকর প্ল্যাটফর্ম আমাদের নেই।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ খাতের সবচেয়ে বড় সমস্যা অ্যাক্সেস টু ফিন্যান্স। ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পান না। ব্যাংকগুলো ঋণ দিতে চায় না। বাজারজাতকরণে দুর্বলতা ও বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারাও এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। রয়েছে নীতিসহায়তার ঘাটতিও।’
আরও পড়ুন
সব ›
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ
নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান
আটক জাহাজ নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ভারত!
চট্টগ্রাম সংবাদদাতা: ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। এ…
‘ইসলামী’ ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক
নিজস্ব প্রতিবেদক: ‘ইসলামী’ ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ‘ইসলামী’ ব্যাংকিং খাতে বৃহত্তর সংস্কার ক…
বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।