বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
টিসিপির সঙ্গে এমওইউ করতে যাচ্ছে টিসিবি:

নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান

আন নাফে’ প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:৩৪
নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক:

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি উৎস সম্প্রসারণের লক্ষ্যে এবার পাকিস্তানের বাজারের দিকে নজর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নতুন একটি বাণিজ্যিক সুযোগ (উইন্ডো) খুলতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে টিসিবি। এ উদ্যোগের আওতায় রয়েছে কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানি। বাংলাদেশের পণ্য পাকিস্তানে রপ্তানি হবে, একইভাবে দেশের প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকেও আমদানি করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এমওইউ স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে। এরপর দুই পক্ষের মধ্যে দরকষাকষি (নেগোসিয়েশন) হবে। আলোচনা ও মূল্য যাচাইয়ের ভিত্তিতেই আমদানি-রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে টিসিবি ও টিসিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে সম্মত হয়েছে। ইতোমধ্যে উভয় দেশ এমওইউর খসড়াও চূড়ান্ত করেছে।

জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার স্বাক্ষর করবেন।

জানা গেছে, সমঝোতা স্মারকে এগ্রি পণ্য থাকবে। এর মধ্যে থাকবে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম, আনারস প্রভৃতি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। এর মধ্যে আমদানিতে থাকবে তেল, ডাল, চিনি, খেজুর; আর আম, আনারস ও চা রপ্তানিতে নজর থাকবে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ১ মিনিট আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ২ মিনিট আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ৩ মিনিট আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ৪ মিনিট আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ৪ মিনিট আগে হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ ৬ মিনিট আগে আটক জাহাজ নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ভারত! চট্টগ্রাম সংবাদদাতা: ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। এ… ১০ মিনিট আগে ‘ইসলামী’ ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক নিজস্ব প্রতিবেদক: ‘ইসলামী’ ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ‘ইসলামী’ ব্যাংকিং খাতে বৃহত্তর সংস্কার ক… ১২ মিনিট আগে পুঁজি, সার্টিফিকেশন ও বাজার সংকটে পিছিয়ে এসএমই খাত নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ওপর ভর করে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে জাপান, জার্মানি, … ১২ মিনিট আগে বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি ১৪ মিনিট আগে পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে ১ দিন আগে বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ ১ দিন আগে