বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি
শরীয়তপুর সংবাদদাতা:
সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফেরেন সানজিদুল ইসলাম। দেশে কী করবেন, তা নিয়ে ভাবছিলেন। এরই মধ্যে মামার গরুর খামারের বর্জ্য তার সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি শুরু করেন গরু ও মুরগির বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন। এখন তার উৎপাদিত বায়োগ্যাসে রান্না হচ্ছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুটি গ্রামের ৩০টি পরিবারে।
সানজিদুল ইসলামের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামে। কৃষক জাহান আলী ব্যাপারীর চার সন্তানের মধ্যে সানজিদুল সবার বড়।
ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়নের রাজাই ব্যাপারীকান্দি ও মাঝিকান্দি গ্রামের পরিবারগুলো পাইপলাইনের মাধ্যমে সানজিদুলের বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস নিয়ে রান্নার কাজ করছেন। গত জুলাই মাস থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন তার বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ৪৫ থেকে ৫০ কেজি গ্যাস উৎপাদিত হচ্ছে। গ্যাস বিক্রির পাশাপাশি জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল। খরচ বাদে তার মাসিক আয় প্রায় অর্ধলাখ টাকা।
একসময় পরিবারের আর্থিক সংকট কাটাতে ২০১৯ সালে সৌদি আরবে যান শ্রমিক হিসেবে। গত জানুয়ারিতে দেশে ফেরেন। এবার গ্রামে থেকেই আয় করার পথ খুঁজছিলেন। একপর্যায়ে তার মামা ইয়াছিন মিয়ার গরুর খামারের পাশে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেন।
গরুর খামারের ২৭টি গরুর বর্জ্য এবং পাশের একটি মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে প্ল্যান্টে গ্যাস উৎপাদন শুরু করেন সানজিদুল। পরে সেই গ্যাস দুটি গ্রামের পরিবারের রান্নার কাজে সরবরাহ করতে দেড় কিলোমিটার এলাকায় পাইপলাইন স্থাপন করেন। এ কাজে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কারিগরি সহায়তা দিয়েছে। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ থাকে। পরিবারগুলো প্রয়োজন অনুযায়ী গ্যাস ব্যবহার করতে পারে। গ্যাস সংযোগ নিতে আগ্রহী পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে উৎপাদন সীমিত হওয়ায় নতুন করে সবাইকে সংযোগ দিতে পারছেন না।
গত জুলাই মাস থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন তার বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ৪৫ থেকে ৫০ কেজি গ্যাস উৎপাদিত হচ্ছে। গ্যাস বিক্রির পাশাপাশি জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল। খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় অর্ধলাখ টাকা।
বায়োগ্যাস প্ল্যান্ট ও পাইপলাইন বসাতে সানজিদুলের খরচ হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এর মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি পরিবার মাসে এক হাজার টাকা করে গ্যাসের বিল দেয়। সে হিসাবে ৩০টি পরিবার থেকে মাসে পান ৩০ হাজার টাকা। এর পাশাপাশি প্ল্যান্ট থেকে পাওয়া জৈব সার বিক্রি করে মাসে আরও প্রায় ৩০ হাজার টাকা আয় করছেন। বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় শ্রমিকের কাজ নিজেই করেন সানজিদুল। প্ল্যান্ট পরিচালনা ও আনুষঙ্গিক খরচ ১০ হাজার টাকা বাদে তার মাসিক লাভ থাকে ৫০ হাজার টাকা।
সানজিদুলের উদ্যোগ দেখে ওই দুটি গ্রামে আরও ১২টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছেন ১২টি পরিবারের সদস্যরা। তাদের মধ্যে একজন মাঝিকান্দি গ্রামের কৃষক শাহ আলম ঢালী। তার খামারে ছয়টি গরু রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন
সব ›
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ
নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান
আটক জাহাজ নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ভারত!
চট্টগ্রাম সংবাদদাতা: ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। এ…
‘ইসলামী’ ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক
নিজস্ব প্রতিবেদক: ‘ইসলামী’ ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ‘ইসলামী’ ব্যাংকিং খাতে বৃহত্তর সংস্কার ক…
পুঁজি, সার্টিফিকেশন ও বাজার সংকটে পিছিয়ে এসএমই খাত
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ওপর ভর করে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে জাপান, জার্মানি, …
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।