‘ইসলামী’ ব্যাংকগুলোর জন্য ৩২ হাজার কোটি টাকার সুকুক
নিজস্ব প্রতিবেদক:
‘ইসলামী’ ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং ‘ইসলামী’ ব্যাংকিং খাতে বৃহত্তর সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকায় বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, পরিকল্পিত এই সুকুক ইস্যুর মাধ্যমে ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের ইসলামী অর্থায়নের বাজার আরও শক্তিশালী হবে।
তিনি জানান, বর্তমানে বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র ০.০৪ শতাংশ। এটি আন্তর্জাতিক ইসলামী অর্থায়নের বাজারের তুলনায় বাংলাদেশের অনেক পিছিয়ে থাকার চিত্র তুলে ধরে।
ডেপুটি গভর্নর বলেন, সুকুক এমন একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন উপকরণ, যার মাধ্যমে আমাদের শিল্প ও ব্যবসার বিকাশের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনও সম্ভব।
তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ার প্রেক্ষাপটে বিদেশি অর্থায়ন আরও ব্যয়বহুল হয়ে উঠছে এবং কঠোর শর্ত আরোপ করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় অর্থায়নের উৎসগুলো শক্তিশালী করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আরও পড়ুন
সব ›
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ
নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান
আটক জাহাজ নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ভারত!
চট্টগ্রাম সংবাদদাতা: ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। এ…
পুঁজি, সার্টিফিকেশন ও বাজার সংকটে পিছিয়ে এসএমই খাত
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ওপর ভর করে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে জাপান, জার্মানি, …
বর্জ্য থেকে ৩০ পরিবারের জ্বালানি
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।